বিশেষ চার্টার্ড বিমানে দেশে ফিরলেন ১৬০ জন ব্রিটিশ নাগরিক। তাঁরা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে আটকে পড়েছিলেন। রবিবার ১৯ এপ্রিল তাঁরা কলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন উড়ে গেলেন। এই সহযোগিতা করায় ভারত সরকার, রাজ্য সরকার, বিমানবন্দর কর্তৃপক্ষ ও হোটেল হলিডে ইনকে ধন্যবাদ জানিয়েছেন কলকাতায় নিযুক্ত ব্রিটেনের উপ রাষ্ট্রদূত নিক লো।

