করোনা মোকাবিলার নামে বাংলার মানুষের জীবন নিয়ে খেলা করছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার ২১ এপ্রিল টুইটারে এভাবেই বাঁধলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার বিভিন্ন ল্যাব থেকে নাইসেড ত্রুটিপূর্ণ কিট ফেরত নিচ্ছে এই খবর জানিয়ে অভিষেক লেখেন, একদিকে আইসিএমআর থেকে বাংলায় ত্রুটিপূর্ণ কিট দেওয়া হচ্ছে, যার ফলে পরীক্ষার কাজ করতে অসুবিধা হচ্ছে। আবার করোনা মোকাবিলায় সেই বাংলার পারফরম্যান্স যাচাই করতে আইএমসিটি বা কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানো হচ্ছে রাজ্য সরকারকে অন্ধকারে রেখেই। এ রাজ্যের বিজেপি নেতারা নমুনা পরীক্ষার সংখ্যা নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সবমিলিয়ে করোনা মোকাবিলার নামে বাংলার মানুষের জীবন নিয়ে খেলা করা হচ্ছে।
