লকডাউনের ছোঁয়া সর্বত্র। ভারত-বাংলাদেশ লাগোয়া মেখলিগঞ্জের কুচলিবাড়ি অঞ্চলের কলসি গ্রাম ভারতের মদ্যেই পরে কিন্তু সেটা কাঁটাতারের ওপারে। লকডাউনের ফলে দুর্বিষহ হয়ে উঠেছে তাদের অবস্থা। বিএসএফ কাউকেই ঢুকতে দিচ্ছে না।

ফলে মুখ্যমন্ত্রীর ‘কেউ যেন অভুক্ত না থাকে’ এই প্রতিশ্রুতি পালন করতে গিয়ে হিমশিম অবস্থা প্রশাসনের। আজ বিধায়ক অর্ঘ্য রায়ের উদ্যোগে ও মেখলিগঞ্জ বিধানসভা কার্যনির্বাহী কমিটির কনভেনার উদয় রায়ের সহযোগিতায় ও কুচলিবাড়ি প্রধান মহাশয়ার উপস্থিতিতে মহকুমাশাসকের প্রতিনিধির হাতে ৪১২ জন দুঃস্থদের জন্য তুলে দেওয়া হলো ৮২ বস্তা চাল, ৭ বস্তা ডাল, ৯ বস্তা লবন, ৬৫০টি সাবান, আলু, বেগুন, বাঁধা কফি, ফুল কফি থেকে নানা রকম নিত্য প্রয়োজনীয় মশলা।

