লকডাউনের জেরে দুঃস্থ মানুষেরা খাবারের সমস্যায় পড়েছেন। নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের উদ্যোগে গড়ে উঠেছে কল্পতরু কিচেন। যে কিচেনের মাধ্যমে এলাকার কয়েক হাজার মানুষকে রোজ রান্না করা খাবার দেওয়া হচ্ছে। ১৬ নং ওয়ার্ডে খাবার দেওয়ার ব্যবস্থার তদারকি করছেন পুরসভার চেয়ারম্যান – ইন – কাউন্সিল (শিক্ষা) শম্ভু নাথ বিশ্বাস।