বাংলার সুদক্ষ নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক সমীর পাঁজার উদ্যোগে কোভিড-১৯ মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে সুরক্ষারেখা মেনে খাদ্য সংকটের মধ্যে থাকা মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করলো উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের আর.ডি.এ অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিবার। খাদ্য সামগ্রী বিতরণ করার সময় বিধায়ক প্রতিটি মানুষের কাছে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সকলের কাছে বিনয়ের সাথে অবগত করেন সতর্ক থাকতে, বাড়িতে থাকতে এবং প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিতে।

এরপরেই রাজ্যের বাইরের অসহায় ও বাংলার কর্মহীন শ্রমিক, দিনমজুর, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত কর্মীরা যাঁরা কর্মহীন হয়ে পড়েছেন কিন্তু ১৮ থেকে ৬০ বছরের মধ্যে থাকা মানুষদের এককালীন ১০০০ টাকা অনুদান মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত ‘প্রচেষ্টা’ ও ‘স্নেহের পরশ’ প্রকল্পে আবেদন করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলেন বিডিও অফিসে।


