করোনা সংক্রমন এড়াতে ধনিয়াখালী ব্লক কে আলাদা করে দেওয়া হলো অন্যান্য ব্লক থেকে। ধনিয়াখালীর বর্ডার এলকা সিল করলো প্রশাসন। সাথে সাথে চলছে জোরদার পুলিশি চেকিং। অন্য ব্লক থেকে ধোনিখালী ব্লকে যেমন ঢুকতে দেওয়া হচ্ছে না তেমনি ধনিয়াখালী ব্লক থেকে অন্য ব্লকে যেতেও দেওয়া হচ্ছে না সাধরণ মানুষকে। হুগলি জেলার একাধিক স্থান কে ‘কনটেনমেন্ট জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে ধনিয়াখালী ব্লক না থাকলেও বিশেষ সতর্কতা নিচ্ছে প্রশাসন।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

