লকডাউনের মধ্যেই রীতি মেনে খুলে গেল কেদারনাথ মন্দিরের দরজা। বুধবার ২৯ এপ্রিল ভোর ৬টা ১০ মিনিটে মন্দিরের দরজা খোলা হয়। ১০ কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির। পুরোহিত ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন রুদ্রাভিষেকের সময়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে প্রথম পুজো দেওয়া হয় বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

তবে প্রধান পুরোহিত ভীমশঙ্কর লিঙ্গ ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকায় এদিন পুজো করতে পারেননি। তাঁর জায়গায় পুজো করেছেন আরেক পুরোহিত শিবশঙ্কর লিঙ্গ। মন্দিরেসাধারণ মানুষের প্রবেশাধিকার নিষিদ্ধ রয়েছে লকডাউন চলায়। এর আগে গঙ্গোত্রী ও যমুনোত্রীর দরজা খুলে পুজো শুরু হয়েছে অক্ষয় তৃতীয়া থেকে। ১৫ মে খুলবে বদ্রীনাথ মন্দির।
