| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ইরফান খান প্রয়াত

Reporter Default
রিপোর্টার / ১৫৮ জন পড়েছেন
আপডেট বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

থেমে গেল ক্যান্সারের বিরুদ্ধে লড়াই। শনিবার ২৫ এপ্রিল মা সাঈদা বেগমের মৃত্যুর পর বুধবার ২৯ এপ্রিল নিজেই চলে গেলেন ইরফান খান। বিরল ক্যান্সার ধরা পড়ার পর ২০১৮ সাল থেকে বিদেশে চিকিৎসা চলছিল তাঁর। দেশেও ফিরে এসেছিলেন। ৯৫ বছর বয়সে মায়ের মৃত্যুর খবর পেয়েও জয়পুরে ফিরতে পারেননি ইরফান। এরপরই কোলনে সংক্রমণ নিয়ে ভর্তি হন মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে। সেখানেই এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৩ বছর। ইরফানের মৃত্যুর খবর প্রথম টুইট করে জানান তাঁর অভিনীত পিকু ছবির পরিচালক সুজিত সরকার। ইরফান খানের স্ত্রী সুতপা ও দুই সন্তানের জন্য সমবেদনা জানান তিনি। 

১৯৬৭ সালের ৭ জানুয়ারি রাজস্থানের জয়পুরে জন্ম। বলিউডে তাঁর প্রথম ছবি সালাম বম্বে। নানা ধরনের চরিত্রে বহু ছবিতে অভিনয় করেছেন। হাসিল ও মকবুল ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করে পরপর দু বছর তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান। উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে এক ডক্টর কি মৌত,  লাইফ ইন আ মেট্রো, পান সিং তোমর, হায়দার, গুন্ডে, পিকু, তলওয়ার, হিন্দি মিডিয়াম, দ্য লাঞ্চবক্স, ব্ল্যাকমেল, চকোলেট, বিল্লু ইত্যাদি।

ব্রিটিশ ও হলিউড ছবিতেও তিনি অভিনয় করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য অস্কারজয়ী স্লামডগ মিলিওনেয়ার, দ্য ওয়ারিয়র, দ্য নেমসেক, জুরাসিক ওয়ার্ল্ড, ইনফার্নো, লাইফ অফ পাই ইত্যাদি। দেশ-বিদেশে বহু পুরস্কার পেয়েছেন তাঁর অসামান্য অভিনয়ের জন্য, ২০১১ সালে পান পদ্মশ্রী।

মুম্বাইতে পা রাখার পর চাণক্য, ভারত এক খোঁজ, চন্দ্রকান্তা, শ্রীকান্ত-সহ দূরদর্শন ও বেসরকারি চ্যানেলে বহু সিরিয়ালে তিনি অভিনয় করেছেন। বাঙালি না হয়েও বাঙালি চরিত্রে তাঁর অসামান্য অভিনয় মনে রাখবেন চলচ্চিত্রপ্রেমীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে তিনি কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। 

সবচেয়ে বড়ো কথা অসুস্থ অবস্থাতেও অভিনয় চালিয়ে যেতে চেয়েছিলেন তিনি। জীবনের কঠিন লড়াই তিনি চালিয়ে গেলেন হাসিমুখে। তাঁর প্রয়াণ দেশ ও বিদেশের সংস্কৃতি জগতকেই শোকাহত করেনি, তাঁর গুণমুগ্ধ সব জগতের মানুষ শোকবার্তা দিচ্ছেন। 

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev