গোড়ার কথা: মুর্শিদাবাদ বললেই আমাদের মনে পড়ে হাজারদুয়ারির কথা। মুর্শিদাবাদ ঐতিহাসিক দ্রষ্টব্য স্হান। সিল্কের শাড়ি, হাতির দাঁতের কাজ, খাগড়ার কাঁসার বাসন আর বিভিন্ন রকমের আমের কথা বলতেই হয়। ১৭৫৭ সালের আগে মুর্শিদাবাদ একটি প্রাণবন্ত সমৃদ্ধ নগরী এবং মুর্শিদাবাদ ছিল তৎকালীন বাংলা, উড়িষ্যা এবং বিহারের রাজধানী। তৎকালীন নবাব মুর্শিদকুলি খাঁন ঢাকা থেকে রাজধানী পরিবর্তন করে এনেছিলেন।