জ্যোতি বন্দ্যোপাধ্যায় চতুর্থ কিস্তি আমি আমার ঘরে এসে ল্যাপটপটা নিয়ে বসলাম। প্রথমে ভালো করে ম্যানুয়ালটা পড়লাম। তারপর সমস্ত তার-তুর ঠিকমতো লাগিয়ে ল্যাপটপটা ওপেন করলাম। আমার জীবনের একটা নতুন দিকের উন্মোচন হলো। মানুষের জীবনে কত কিছু জানার আছে। এক জন্মে শেষ করা যায় না। আমারও তাই অবস্থা। হঠাৎ অমিতাভদার গলার শব্দে চমকে পেছন ফিরে তাকালাম। তোর