৯৯. দেশের রাজস্ব বা খাজনার পরিমাণ নির্ধারণের ক্ষেত্রে আমাদের কার্যক্রমের এই সংক্ষিপ্ত বিবরণ সেই এক সমস্যার কথাই তুলে ধরে, যার মুখোমুখি আমাকে বারবার হতে হয়। আমার এই বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য যে কোনো জেলার উদাহরণ নেওয়া যেতে পারে। রংপুর জেলার কথাই ধরা যাক—যার অধিকাংশই ছিল অনুমাননির্ভর; সেই জেলার বিভিন্ন সময়েরাজস্বের পরিমাণ কমা-বাড়ার মধ্য দিয়ে নির্দিষ্ট