জনপ্রিয় কণ্ঠশিল্পী ফকির আলমগীর(১৯৫০-২০২১) মহাপ্রয়াণের মধ্য দিয়ে বাস্তব জগৎ থেকে বিলীন হলেন।তাঁর তিরোধান অপ্রত্যাশিত। তিনি ছিলেন বাঙালির অন্তরের জাগ্রত হাসি, তিনি ছিলেন কঠিন সময়ে টিকে থাকার প্রেরণা। যতদিন তাঁর সঙ্গে দেখা হয়েছে, বইমেলা কিংবা বাংলা একাডেমির আঙিনায় সবসময়ই তাঁর হাসিমুখের চাহনি দেখেছি।জগন্নাথ কলেজে পড়েছিলেন বলে আপন ভাবতেন জগন্নাথের কাউকে দেখলে। তিনি ছিলেন আপাতমস্তক প্রগতিশীল চেতনার