করোনার পর এবার আমফান বিধ্বস্ত এলাকার বিপন্ন মানুষের পাশে দাঁড়ালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শাওমি ইন্ডিয়ার সঙ্গে হাত মিলিয়ে তাঁর নিজস্ব ফাউন্ডেশনের তরফে ১০ হাজার পরিবারের জন্য খাদ্যসামগ্রী ও মাস্ক পাঠালেন মহারাজ।
এ ছাড়াও বিভিন্ন সংস্থার উদ্যোগে সামিল হয়ে আমফান বিধ্বস্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সৌরভ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকার যথাসাধ্য পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন। বাংলার উপর এই ভয়ঙ্কর সাইক্লোন যে ধ্বংসলীলা চালিয়েছে তা থেকে ঘুরে দাঁড়াতে এই কঠিন সময়ে সকলে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিন।