| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

উত্তরবঙ্গের অনুন্নয়নকে হাতিয়ার করে বাংলা ভাগের পরিকল্পনা করছে বিজেপি কলমে তপন মল্লিক চৌধুরী

Reporter
তপন মল্লিক চৌধুরী / ২৪৯ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২২ জুন, ২০২১

বেশ কিছুদিন রাজবংশীদের দাবি ছিল উত্তরবঙ্গ ও আসামের বেশ কয়েকটি জেলা নিয়ে পৃথক রাজ্যের। রাজ্য বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর পৃথক উত্তরবঙ্গের দাবি তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা। বিজেপি সাংসদ দাবি করেছেন, উত্তরবঙ্গকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক। তাঁর দল ভারতীয় জনতা পার্টি যদিও এই মন্তব্যকে সমর্থন করেনি। কিন্তু দলের পক্ষ থেকে সাংসদ জন বার্লারের হটকারি ওই দাবির নিন্দাও করা হয়নি, এমনকি তা খণ্ডনও করা হয়নি।

রাজ্যভাগ করার মতো বিভেদ সৃষ্টিকারী দাবির পরও বিজেপি দলের অবস্থানকে আপাতদৃষ্টিতে ধোঁয়াশাপূর্ণ বলে মনে হলেও সেই অবস্থানের মধ্যেই আবার আলিপুরদুয়ারের সাংসদের পাশে দাঁড়িয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দিল্লিতে তিনি জন বার্লারের দাবিকে যুক্তিযুক্ত ও ন্যায্য দাবি বলে সমর্থন জানিয়েছেন। তার কথা অনুসারে উত্তরবঙ্গের মানুষ ৭০ বছর ধরে বঞ্চিত রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্য মন্ত্রিসভা তৈরি করেছেন তা পুরোপুরি কলকাতা কেন্দ্রিক সেখানে উত্তরবঙ্গ থেকে কাউকে ঠাঁই দেওয়া হয়নি। কেবল তাই নয়, সৌমিত্র খাঁ আরও একধাপ এগিয়ে বলেছেন, ‘উত্তরবঙ্গের মতোই এবার ন্যায্য দাবি আদায়ে সরব হবেন জঙ্গল মহলের মানুষ। তার কারণ রাঢ়বঙ্গও দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে। তৃণমূলের রাজত্বে গত ১০ বছরে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে উন্নয়নের ছিটেফোঁটা পৌঁছয়নি। রাঢ়বঙ্গ থেকে মাত্র একজনকে মন্ত্রী করা হয়েছে৷

রাজনৈতিক বিশেষঞ্জদের একাংশের মতে, বিজেপিঢ় তরফে এই দাবি উঠেছে বাংলায় ক্ষমতা দখল করতে না পারায়। বিজেপি ধরেই নিয়েছিল তারা এবার বাংলায় শাসন ক্ষমতা লাভ করবে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুড়মার হয়ে যাওয়ার পর দলের মধ্যে যেমন ভাঙন ধরেছে পাশাপাশি তারা বাংলার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে। লক্ষনীয়; বিধানসভা নির্বাচনে বিজেপি তুলনায় দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে ভালো ফল করার পর এই দাবি উঠেছে। যে কারণে রাজনৈতিক বিশেষঞ্জদের অনেকে মনে করছেন উত্তরবঙ্গে বিজেপি নেতারা চাইছেন তারা তাদের মত করে চলবেন আর তার জন্য উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করাই একমাত্র পথ। উত্তরবঙ্গের সাংসদ ও নেতারা মবনে করছেন, কেন্দ্র সরকারে বিজেপি রয়েছে, বিজেপি সরকার সংসদে পৃথক রাজ্যের বিল পাশ করালে রাজ্য গঠন সম্ভব। যে জায়গা থেকে কোচবিহারের বিজেপি নেতা জ্যোতিবিকাশ রায় স্পষ্টতই পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিকে সমর্থন করে বলেন, উত্তরবঙ্গ বঞ্চিত, উত্তরবঙ্গের কাছে পশ্চিমবঙ্গ হল সৎ মা। উত্তরবঙ্গকে চিরকাল বঞ্চিত করে রাখা হয়েছে।

এদিকে পৃথক উত্তরবঙ্গ রাজ্য বা উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার যে দাবি তুলেছেন বিজেপি সাংসদ জন বার্লা তাকে সমর্থন জানিয়েছেন মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিধায়ক আনন্দ বর্মন এবং দার্জিলিংয়ের বিজেপি সমর্থিত জিএনএলএফ বিধায়ক নীরজ জিম্বা। তাঁরা স্পষ্ট জানিয়েছেন; এই ইস্যুকে তাঁরা পুরোপুরি সমর্থন করেন। বোঝাই যাচ্ছে বিজেপি বাংলা ভাগ করার পরিকল্পনা চালাচ্ছে। বিজেপির সেই চক্রান্তে সামিল হয়েছেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। যদিও বিজেপির বিধায়ক থেকে সাংসদের দাবীকে উত্তরবঙ্গবাসীরা আমল দিতে নারাজ কিন্তু রাজ্যের শাসন ক্ষমতা দখলের লড়াইয়ে মুখ থুবড়ে পড়া এবং দলের অন্দরের কোন্দল প্রকাশ্যে এসে পড়ায় বিজেপি অশান্তির রাজনীতি শুরু করছে। তারা এখন উত্তরের চা বাগান থেকে পর্যটনের অনুন্নয়ন, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ ইত্যদি কথা বলে আসলে বাংলায় বিভাজনের রাজনীতিকে উসকানি দিচ্ছে, আরব তার আড়ালে বাংলা ভাগের চক্রান্ত আঁটছে।

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লাঢ় কথা অনুযায়ী তাঁর দাবি নীচু তলা থেকে উঠছে বলেই তিনি কেন্দ্রশাসিত অঞ্চল বা পৃথক রাজ্যের জন্য সরব হয়েছিলেন। তিনি সন্ত্রাস, সীমান্ত এলাকা, অনুন্নয়নসহ একাধিক যুক্তি খাড়া করতেও চেষ্টা করেছিলেন। পৃথক রাজ্য নিয়ে ধুনো দিলেও দল তাকে কোনও ধরণের শাস্তি দেয় নি। তাঁর নিন্দা বা সমালোচনাও করেনি। সোশ্যাল মিডিয়ায় এখনো এই দাবি জিইয়ে রেখেছে বিজেপি সমর্থকরা। তার ওপর আবার ফেসবুকে একটি বিজেপি পেজ থেকে পৃথক নদীয়া রাজ্যের দাবি জানানো হয়েছে। মুখে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বিজেপি বাংলা ভাগ চায় না বললেও আলিপুরদুয়ারের সাংসদের সমালোচনা করেননি।

একজন সাংসদ একটি বিরাট অঞ্চলের মানুষের কথা বলে যখন এমন গুরুতর দাবি তোলেন, যার মধ্যে বিভেদ এবং বিচ্ছিন্নতা রয়েছে তখন বোঝাই যায় যে তার নেপথ্যে বিশেষ কোন কারণ অবশ্যই রয়েছে। তা না হলে একটি জাতীয় দল সাংসদের করা এমন ভয়ঙ্কর দাবিকে নিন্দা না সমালোচনা কেন করল না। তাকে দলের পক্ষ থেকে কারণ দর্শাতেও বলা হয় নি। তাহলে বুঝে নিতে হচ্ছে ওই সাংসদের দাবি আসলে দলের। এটা বিজেপির অভ্যন্তরীণ বিষয় হলেও একজন গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধির প্রকাশ্যে রাজ্যভাগের দাবি খুবই ভয়ঙ্কর। প্রশ্ন তাহলে কি বিজেপি বাংলাকে অশান্ত করতে বাংলা ভাগের চক্রান্র করছে?

ইতিমধ্যে উত্তরবঙ্গের অনুন্নয়ন নিয়ে বিজেপি সাংসদ ও বিধায়করা রীতিমত সংগঠিত হতে শুরু করেছেন। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিজেপি সাংসদ ও বিধায়করা যৌথ কমিটিও গঠন করে ফেলেছেন। ঠিক সেই সময়ে রাজ্যপাল ধনখড়ের উত্তরবঙ্গ সফর বোঝাই যাচ্ছে দিল্লি নেতৃত্বের পুর্ণ সমর্থনেই বাংলায় বিভেদের রাজনৈতিক বাতাবরণ সৃষ্টি করতে চাইছে বিজেপি। রাজ্য ভাগের চক্রান্তে কামতাপুরীদের একটা গোষ্ঠীঢ় সমর্থন রয়েছবে। এককথায় উত্তাপ বাড়ছে উত্তরবঙ্গে।

আপনার মতামত লিখুন :

2 responses to “উত্তরবঙ্গের অনুন্নয়নকে হাতিয়ার করে বাংলা ভাগের পরিকল্পনা করছে বিজেপি কলমে তপন মল্লিক চৌধুরী”

  1. Saptaparna Basu says:

    ভোট পরবর্তী হিংসা,নারদা, আলাপন, এখন বাংলা ভাগ, বাংলাকে শান্তি মুক্ত করতে বদ্ধপরিকর বিজেপি।

  2. sukumar banerjee says:

    যেখানে বেশি ভোট পেয়ে বাংলা ভাগাভাগির চক্রান্ত সেখানে দলের ভাঙন যে হাওয়ার থেকে জোরে দৌড়চ্ছে। আগে দল
    সামলাক তারপর বাংলা ভাগের ভাবনা। দল উঠে গেলে তখন বাঁচার খাঁচা মিলবে না।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev