| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

এবারের আইপিএল-এ বল হাতে দেখা যেতে পারে ডি ভিলিয়ার্সকে

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ২৫৬ জন পড়েছেন
আপডেট বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমির শাহিতে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল। ম্যাচ হবে দুবাই, আবুধাবি ও শারজাতে। তবে সেখানে আবহাওয়া ক্রিকেটারদের পক্ষে সুবিধাজনক নয়। গরমে সকলেই বেশ অস্বস্তিতে। এই গরমও এবারের আইপিএলের কৌশলে কিছু বদল আনবে বলে মনে হচ্ছে ডি ভিলিয়ার্সের, ব্যাটিংয়ের পাশাপাশি ডি ভিলিয়ার্স উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন বলে ঠিক করেছেন। তবে আইপিএল শুরুর আগে অধিনায়ক কোহলিকে অন্যরকম একটা প্রতিশ্রুতি দিয়েছেন ‘এবি।’ দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান কোহলিকে বলেছেন, তিনি চাইলে দলের প্রয়োজনে বোলিংও করবেন।

তাঁর মতে, মরুপ্রদেশের উত্তাপে কিছুটা সরগরো হলেও এই পরিস্থিতিতে ম্যাচের শেষদিকের জন্য শক্তি জমিয়ে রাখা উচিত। করোনার কারণে লকডাউনে থাকার পর আইপিএল টুর্নামেন্টের মাধ্যমে অনেক ক্রিকেটার মাঠে ফিরছেন। সে কারণেই ক্রিকেটাররা আইপিএলে আরও বেশি ভালো খেলতে উন্মুখ থাকবেন বলেও মনে হচ্ছে ডি ভিলিয়ার্সের।

 

‘বোল্ড ডায়েরিস’ নামে এক অনুষ্ঠানে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমি সব সময়ই বিরাটের (কোহলি) সঙ্গে মজা করি। দুদিন আগেও বলেছি, ‘‘যদি তোমার আমাকে বল হাতে দরকার পড়ে, আমি তা-ও করব।’’ আমি কখনোই ভালো বোলার ছিলাম না, তবে আমি কোনো কিছুকে বেশি সিরিয়াসলি দেখি না, সবকিছুতেই আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি।’ দুবাই আবুধাবির গরমে সকলেই নাজেহাল। এই গরম দেখে ‘এবি’র কোনো এক জুলাই মাসে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে এক টেস্ট ম্যাচের কথা মনে পড়ে যাচ্ছে। ‘এই কন্ডিশনে আমি অভ্যস্ত নই। এটা চেন্নাইয়ে জুলাইয়ে একটা টেস্টের কথা মনে করিয়ে দিচ্ছে আমাকে। বিরু (বীরেন্দর শহবাগ) সেই ম্যাচে সেঞ্চুরি করেছিল, আর্দ্রতা এ রকমই ছিল।’

বিরাট কোহলি আর এবি ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যান দলে, অথচ আইপিএলের গত ১২টি মরসুমে শেষেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একবারও চ্যাম্পিয়ান হতে পারে নি। এবার সেই অপেক্ষার অবসান হবে কিনা আগামী এক মাসের খেলার গতিপ্রকৃতি তা জানিয়ে দেবে। তবে এই অপবাদ ঘোচাতে হলে যা যা দরকার বেঙ্গালুরুর, সে তালিকায় ওপরের দিকেই থাকবে ব্যাট হাতে কোহলি-ডি ভিলিয়ার্সের নাম।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev