এ এক অসাধারণ উদ্যোগ। অতিমারী করোনাতে পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়কদের প্রতি নিয়ম মেনে করোনা টেস্টের জন্য যেমন রাজ্য সরকার বাধ্যতামূলক করেছে, ঠিক একই ধাঁচে সম্ভবত প্রথম এই হাওড়া গ্রামীণ জেলার উদয়নারায়ণপুর ব্লকে স্বয়ং বিডিও সুজিত সিট, জয়েন্ট বিডিও সুজিত লোধ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা থেকে শুরু করে সমস্ত কর্মাধ্যক্ষ, প্রধানদের পাশাপাশি বিডিও অফিসের কর্মীদের ক্ষেত্রেও করোনা পরীক্ষা করার জন্য উদ্যোগী হয়েছেন এলাকার স্থানীয় বিধায়ক সমীর পাঁজা।

বিধায়ক সমীর বাবু প্রথমেই এদিন নিজের করোনা টেস্টের মাধ্যমে সকলকে সাহস জোগান। উদ্যোগী সচেষ্ট বিধায়ক সমীর পাঁজা এদিন বলেন, “জনপ্রতিনিধিদের সবসময়ই কাজ করতে হয়…. নিজেদের সচেতনতা এবং অন্যদের সুরক্ষার স্বার্থে অবশ্যই প্রতিটি জনপ্রতিনিধিদের পাশাপাশি আধিকারিকদের সতর্ক থাকা আবশ্যিক। হারবে করোনা, জিতবে বাংলা… আমরা এই শপথ গ্রহণ করে প্রত্যেককেই স্যানিটাইজার, দূরত্ব বজায় রাখা, মাস্ক বাধ্যতামূলক ভাবে ব্যবহার করার জন্য আবেদন জানাচ্ছি।”

এদিন বিধায়ক সমীর পাঁজার তৎপরতায় করোনা টেস্টের উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে টেস্ট করান—উদয়নারায়ণপুর থানা প্রশাসনের ভারপ্রাপ্ত আধিকারিক মৌমন চক্রবর্তী থেকে শুরু করে থানার এক আধিকারিক বিধান হালদার সহ বিভিন্ন আধিকারিকবৃন্দ। রাজ্যে জনপ্রতিনিধিদের প্রতি এমন উদ্যোগ বিধায়কের তৎপরতায় হলো।