| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কৃষকস্বার্থে উদয়নারায়ণপুরে কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৩৩৮ জন পড়েছেন
আপডেট রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

কেন্দ্রের আনা কৃষি বিলের বিরুদ্ধে গত সপ্তাহ ধরেই বেশ সরগরম উপমহাদেশীয় রাজনীতি। দেশের বিভিন্ন প্রান্তজুড়ে চলছে বিক্ষোভ, আন্দোলন। তারপরেও ব্যাপক বিক্ষোভ এবং প্রতিবাদের মধ্যেও রবিবার রাজ্যসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে কৃষি বিল। ভারতের সংবিধানে কৃষি হল রাজ্যের এক্তিয়ার ভুক্ত। বিল অনুযায়ী কৃষি পণ্য বিক্রির বিষয়ে সরকারি নিয়ন্ত্রণ সরিয়ে, কৃষকস্বার্থ ও কৃষিরওপর রাজ্যের অধিকারকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চাইছে কেন্দ্রীয় সরকার এবং বড়ো পুঁজিপতিদের ভারতের কৃষি ব্যবস্থার নিয়ন্ত্রক করে দিতে চাইছে।

এমনকি বেসরকারি বড় সংস্থার সঙ্গে অর্থাৎ আদানি, আম্বানি, গোয়েঙ্কা এবং আন্তর্জাতিক বড় কোম্পানির সঙ্গে সাধারণ চাষীরা চুক্তিবদ্ধ হলে যা হয় তা হল প্রথম দুই-এক বছর সরকারি দামের চাইতে বেশি দাম দেওয়া হয়, যার ফলে সরকারি ব্যবস্থাপনায় ফসল কেনাকাটা কমে যায় এবং সরকারি ব্যবস্থা ভেঙে পড়ে। একই পরিস্থিতি আসতে চলেছে দেশে ।

এখানেই শেষ নয়, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ এমএসপি (MSP) যে দামে সরকার বেশ কিছু কৃষিপণ্য চাষির থেকে কিনতে বাধ্য, আইন বদলের ফলে বেসরকারি ক্রেতারা এরকম কোনো ন্যূনতম দাম দিতে বাধ্য নয়। কৃষকদের ফসলের দাম পাবার যে সরকারি সুরক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস করা হচ্ছে এই বেসরকারীকরণের মাধ্যমে।

এর ফলে সরকারি রেশন ব্যবস্থার শস্যে টান পড়বে কারণ বেসরকারি বড় কোম্পানি বিশ্বজনীন বাজার চাহিদা অনুযায়ী নিজেদের ইচ্ছামত ফসল ফলাবে এবং ফসল বিক্রি বেসরকারি হাতে চলে যাবে সম্পূর্ণভাবে। এই নতুন আইনে বেসরকারি মান্ডি হবে কর মুক্ত এবং সরকারি মান্ডিতে কর লাগে, অর্থাৎ সরকারিভাবে ফসল ক্রয় ব্যবস্থা ধ্বংসের নীল নকশা। আর সব থেকে মারাত্মক বিষয় হল এই আইনে প্রতারিত হয়ে কেউ আদালতে ন্যায় বিচার চাইতেও পারবেন না।

রাজ্যসভায় এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের জোরালো প্রতিবাদে ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেনকে সাসপেন্ডও হতে হয়েছে।

গর্জে উঠেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নবান্নে কৃষি বিল এবং ‘গণতন্ত্র-হত্যা’র সর্বাত্মক প্রতিবাদের ডাক দিয়েছেন। তৃণমূলের মহিলা সংগঠন মঙ্গলবার মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে ধর্ণা-অবস্থানে বসেন।

নেত্রীর নির্দেশ মতোই আজ উদয়নারায়ণপুরের বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর সমীর পাঁজার নেতৃত্বে উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল মহিলা কংগ্রেসের বিশাল মিছিলের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো। প্রায় পাঁচ হাজার মহিলাদের সঙ্গে নিয়ে গড়ভবানীপুর থেকে সোনাতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হন সমীরবাবু এবং আগামী দিনে উদয়নারায়ণপুরে আরো বড়ো আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev