গত রবিবার রাজ্যসভায় কৃষি বিলের বিরোধিতা করে উত্তপ্ত হয়ে ওঠে। এরপরেই রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু সোমবার তৃনমূল সাংসদ ডেরেক ও দোলা সেন সহ কংগ্রেস, সিপিএম এবং আপের আট জন সাংসদকে একসপ্তাহের জন্য সাসপেন্ড করেন। বিরোধীশূন্য রাজ্যসভায় মঙ্গলবার সাতটি এবং বুধবার আটটি বিল পাশ করিয়ে নেওয়া হয়। এর পরেই অকাল সমাপ্তি ঘটে বাদল অধিবেশনের।
এরপরে সারা ভারতে কৃষকরা এই বিলের বিরোধিতায় আন্দোলনে নেমে পড়ে আজ ওল্ড মালদা গ্রামীণ এলাকায় চাষের জমিতে কৃষক সমাজ, মেহনতী মানুষ সকলকে নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ-বিক্ষোভ সভায় নেতৃত্ব দিলেন মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস।