পার্টির নির্ধারিত কর্মসূচি অনুয়ায়ী আজ ঝড়গ্রামের বিভিন্ন ব্লকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও রাষ্ট্রীয় সংস্থাগুলিকে বিক্রির বিরুদ্ধে বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল করা হলো। সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসর উদ্যোগে এই প্রতিবাদ মিছিলে হাজির ছিলেন চেয়ারম্যান বীরবাহা সরেন, জেলা সভাপতি দুলাল মুর্মু স্থানীয় বিধায়ক চূড়ামনি মাহাতো। কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে সকলেই বক্তব্য রাখেন। বীরবাহা বলেন, বিজেপি যে ভাবে অর্থনীতিকে ধ্বংস করতে চাইছে আমরা তা মেনে নেব না। এমনকি রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনাও আমরা মেনে নেব না। গোপীবল্লভপুর-২ তেও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও রাষ্ট্রীয় সংস্থাগুলোকে বিক্রির বিরুদ্ধে ব্লক সভাপতি টিঙ্কু পালের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো ব্লকের বেলিয়াবেড়াতে৷ উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা সভাপতি দুলাল মুর্মু, রাজ্য সাধারণ সম্পাদক ছত্রধর মাহাতো, রাজ্য সহ-সভাপতি চুড়ামনি মাহাতো, রাজ্য যুব সভাপতি দেবনাথ হাঁসদা, জেলা যুব সভাপতি শান্তনু ঘোষ, জেলা ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক, জেলা পরিষদের সদস্য স্বপন পাত্র, ব্লক যুব সভাপতি অনুপম মল্লিক সহ ব্লক, অঞ্চল, বুথ নেতৃত্বগণ৷
