| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে গড়ভবানীপুর সোনাতলা বাজারে প্রতিবাদ সভা

Reporter Default
পেজফোর, নিউজ ডেস্ক / ২৯৪ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের আয়োজনে কেন্দ্রের মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও বাংলার প্রতি চক্রান্ত, বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় গড়ভবানীপুর সোনাতলা বাজারে। এদিন প্রতিবাদ সভার মঞ্চ থেকে হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা বলেন, “একদিকে যখন অতিমারী করোনা মোকাবিলায় নিজের জীবনের পরোয়া না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে চলেছেন, তাঁর সাথে আমফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত গোটা বাংলাকে যেভাবে তৎপরতার সাথে দিদি কাজ করে চলেছেন সেখানে তাঁর পাশে থাকা দূর অস্ত, বাংলার প্রতি চক্রান্ত করে বাংলা কে সাহায্য না করে বঞ্চনার সাথে সাথে উল্টে নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছে মোদী সরকার।” বিজেপি কর্মী থেকে নেতৃত্বের প্রতি হুঁশিয়ারির সাথে এদিন সমীরবাবু সতর্ক করে দিয়ে বলেন, তাই সাধু সাবধান… গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চলছে, চলবে।

এদিন প্রতিবাদ সভা থেকে ছাত্র-যুব দের পাশাপাশি মহিলাদের উদ্দেশ্যে বিধায়ক সমীর পাঁজা বার্তা দেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদনাম করবে বিরোধিতা করবে, অকথ্য ভাষায় কথা বলবে… ২৪ ঘন্টার মধ্যে তার পাল্টা প্রত্যুত্তর দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিকভাবে। বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনরাত বদনাম করে, গালিগালাজ করে বিনামূল্যে রেশনটাও কিন্তু আপনারা ব্যাগ ভর্তি করে আনেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলার মা-মাটি-মানুষের সরকারের নেতৃত্বে তৈরী করা ঢালাই রাস্তার উপর দিয়ে সবুজসাথীর সাইকেলের মধ্যে বিজেপির ঝান্ডাটা লাগিয়ে মিছিলে বের হোন, তারপরেও দিদির বিরোধিতা করেন…. আপনাদের লজ্জা লাগা দরকার।

আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীক্ষায় দীক্ষিত সৈনিক, দিদির আদর্শ কে পাথেয় করে আমরা বিরোধী গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতির সদস্যদেরও ঘর করে দিয়েছি, কোনও রাজনৈতিক রঙ দেখিনি। আগামী ১৪ ও ২০শে সেপ্টেম্বরও পেঁড়ো ও উদয়নারায়ণপুরে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ মেনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে প্রতিবাদ সভার শেষলগ্নে জানান উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। এদিন প্রতিবাদ সভায় হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর সমীর পাঁজা ছাড়াও উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দীপঙ্কর দাস, উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, জেলা পরিষদের সদস্য মৃত্যুঞ্জয় সামন্ত, দেবীপুর এর প্রধান প্রশান্ত দে-সহ যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি, ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিগণ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev