তারকেশ্বর ব্লকের তৃণমূলের যুব সভাপতি লাল্টু চ্যাটার্জির নেতৃত্বে চাঁপাডাঙ্গা অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল করা হয় চাঁপাডাঙ্গা এলাকায়। মিছিল শুরু হয় চাঁপাডাঙ্গা কালীতলা এলাকা থেকে এবং গোটা চাঁপাডাঙা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মিছিল শেষে হয় অঞ্চল পার্টি অফিস এলাকায়। বহু তৃণমূল কর্মী সমর্থক এই প্রতিবাদ মছিলে অংশ গ্রহন করেন। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব, রাজ্যের সহ-সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যয়, হুগলি তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক দীবেন্দু মন্ডল, প্রধান সোমা চ্যাটার্জি, উপপ্রধান শিবুরাম দাঁ-সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীসমর্থকরা৷ পাশাপাশি অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিবেকানন্দ ভবন নতুন ভাবে উদ্বোধন হলো যার শুভ উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দিলীপ যাদব, রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শান্তনু ব্যানার্জী৷
