আজ গোঘাটের কুমুরশা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে আগামী ১৬ সেপ্টেম্বর রাজ্য কিষান খেতমজুর তৃণমুল কংগ্রেসের ডাকে কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বিধায়ক মানস মজুমদারের নেতৃত্বে জমির আলে দাঁড়িয়ে ১১টা থেকে ১টা মেঠো প্রতিবাদ কর্মসূচী সফল করতে বাইক মিছিল ও মিছিল শেষে সভা হলো কুমুরশা গ্রামে। উপস্থিত ছিলেন মনোরঞ্জন পাল সভাপতি পঞ্চায়েত সমিতি, নারায়ন পাঁজা, প্রদীপ রায়, সামসের খান, অঞ্চল সভাপতি মানস চ্যাটারজী, প্রধান উত্তম মুদি প্রমুখ।
