| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

দুই মা, একজনকে ডাকছে ইতিহাস

Reporter Default
পেজফোর, নিউজ ডেস্ক / ২৯৩ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

পিরঙ্কোভা জিতলেও অবশ্য মন্দ হতো না, পাওয়া যেত আরেক মায়ের গল্প। অবাছাই সভেতানা পিরঙ্কোভাকে হারিয়ে শেষ চারে উঠেছেন সেরেনা। ম্যাচের প্রথম সেটটা জিতে তো সেরেনার রেকর্ড ছোঁয়ার স্বপ্ন কোয়ার্টার ফাইনালেই থামিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বুলগেরিয়ার পিরঙ্কোভা। ২০১৮ সালে ছেলের মা হওয়া পিরঙ্কোভা টেনিসে ফিরেছেন তিন বছরেরও বেশি সময় পর। শুধু কি অবাছাই, ইউএস ওপেন খেলার সময় ডব্লুটিএ র‌্যাঙ্কিংয়েও ছিল না ৩২ বছর বয়সী বুলগেরিয়ানের নাম। ২০১৮ সালে এপ্রিলে মা হওয়ার পর আবারও টেনিসে ফিরবেন কিনা তাই নিয়ে সংশয়ে ছিলেন পিরঙ্কোভা। সেই মেয়ের মন থেকে এবার নিশ্চয়ই সব দোলাচল দূর হয়েছে ক্যারিয়ার নিয়ে। সেরেনার কাছে কোয়ার্টার ফাইনালে ৬-৪, ৩-৬, ২-৬ গেমে হারলেও ক্যারিয়ার এগিয়ে নেওয়ার বিশ্বাসটা অন্তত রোপণ করে নিয়েছেন নিজের মধ্যে।

আর একবার চ্যাম্পিয়ন হলেই মেয়েদের গ্র্যান্ড স্লাম টেনিস জয়ের রেকর্ডে মার্গারেট কোর্টের পাশে নিজের নাম লেখাবেন সেরেনা উইলিয়ামস। আরেকজনের সামনে অবশ্য রেকর্ড-টেকর্ডের কোনো হাতছানি নেই। তাঁর ট্রফি কেসে গ্র্যান্ড স্লাম ট্রফি মাত্র দুটি। তৃতীয়টা কি এবারের ইউএস ওপেন থেকেই নিয়ে যাবেন ভিক্টোরিয়া আজারেঙ্কা? এবারের ইউএস ওপেনে এখন পর্যন্ত টিকে থাকা দুই মায়ের একজনকে অবশ্য থেমে যেতে হবেই আজ। সেমিফাইনালে মুখোমুখি সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কা।

কঠিন এই ম্যাচ শেষে ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে আরেক ধাপ এগোলেন ৩ বছর বয়সী অলিম্পিয়ার মা সেরেনা। আরেক মাকে হারানোর পর অবশ্য মাতৃত্বের জয়গানই গাইলেন মার্কিন টেনিস তারকা, ‘আমাকে দেখিয়ে দিল মায়েরা কতটা শক্ত হতে পারে। আপনি সন্তান জন্ম দিয়েছেন মানে হলো আপনি সবকিছুই করতে পারেন। আমার মনে হয় সভেতানার মাধ্যমে আমরা আজ সেটাই দেখলাম।’

এক মা বিদায় নিয়েছেন। টিকে থাকা দুই মায়ের আর একজনকে আজ বিদায় নিতে হবে। সেরেনা না আজারেঙ্কা, টিকে থাকবেন কে? র‌্যাঙ্কিং ও ইতিহাসে ভরসা রাখলে ৩৮ বছর বয়সী সেরেনাই ফেবারিট সাত বছরের ছোট আজারেঙ্কার চেয়ে। ডব্লুটিএর সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে সেরেনা আছেন আটে, অন্যদিকে আজারেঙ্কা আছেন ২৭ নম্বরে। দু-জনের মুখোমুখি লড়াইয়ে ১৮-৪ ব্যবধানে এগিয়ে সেরেনা। ২০১২ ও ২১০৩ সালে টানা দুবার ফাইনালে আজারেঙ্কাকে হারিয়েই ইউএস ওপেন জিতেছিলেন উইলিয়ামস বোনদের ছোটজন। দু-বারই ম্যাচ গড়িয়েছিল তৃতীয় সেটে। ২০১২ ও ২০১৩ সালে বেশির ভাগ সময়ে র‌্যাঙ্কিংএ এগিয়ে ছিল বেলারুশ কন্যা। মা হওয়ার আগে সেরেনা-আজারেঙ্কার শেষ লড়াইয়ে জিতেছিলেন আজারেঙ্কাই। ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলস ওপেনটা সেরেনাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ২০১৭ সালে ফিরলেও আগের ফর্মে আর ফিরতে পারছিলেন না তিনি। পরে তো ছেলে লিওকে কাছে রাখতে আইনি লড়াইয়ে নেমে আদালতেই বেশি সময় কাটাতে হয়েছিল আজারেঙ্কাকে। ২০১৭ সালে সেরেনা গর্ভে সন্তান ধারণের পর টেনিস থেকে সরে দাঁড়ালে শুভকামনা জানিয়েছিলেন আজারেঙ্কা, ‘আশা করছি সে ফিরবে ও আমরা আরও কিছু লড়াই করতে পারব। সেরেনা ছাড়া আমি এটিপি ট্যুরের কথা কল্পনাও করতে পারি না।’

মা হয়ে টেনিসে ফেরার দুজনের মাত্র একবারই দেখা হয়েছে। গত বছর ইন্ডিয়ান ওয়েলসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচটিও জমজমাট লড়াই উপহার দিয়েছিল। সেরেনা জিতেছিলেন ৭-৫, ৬-৩ গেমে। আজারেঙ্কার বিশ্বাস সেরেনা তাঁর সেরাটা তাঁদের লড়াইয়ের জন্য তুলে রাখেন। এবার কী হবে কী জানে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev