করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়ের লড়াইয়ের ভূমিকার প্রশংসা করে আমাদের পোর্টালে বহু লেখা ও কবিতা আসছে। এখানে কবিতা পোর্টালে দিলাম।
ভ্যাকসিন
সৌজন্য বসু
রাজপথ জুড়ে বিপন্ন স্তব্ধতা
এখানে ওখানে নৈ:শব্দের ভিড়
করোনা নামক অতিমারী আগমনে
থমকে গিয়েছে….সভ্যতা-চাকা স্থির।
এতদিন বেশ আমরা ছিলাম মেতে
ডান বাম রাম নিয়ে চলছিল দিন
জাত-ধর্মের পাঁচিল তুলেছি গড়ে
আজ ঈশ্বরও দ্যাখো সেল্ফ কোয়্যারান্টিন।
শুধু পথ হাঁটে ভিড় এক নামহীন
কাঁধে নিয়ে এক অনিশ্চিতের বোঝা
ভাইরাসে ভরা দেশটা বুঝবে কবে
এক থাকাটাই বাঁচবার ভ্যাকসিন।
মমতা ফের লড়াইয়ে
বাঘিনী কাহারে কয়
দেখো, দেখো তোমরা সবে
এমন মানুষ আর পাবে নাগো
এ মনুষ্য ভবে।
নেতা আসে নেতা যায়
হাটে বাজারে বা পথ বাঁকে
নি:শব্দে দিন, আনি দিন খাই
এ মনস্মৃতি তেমনভাবে
কাকে আর ধরে রাখে।
এমনতো আগে কাউকে দেখিনি যার,
আমাদের জন্য এত টান
যে অফুরান শক্তিতে সর্বদা গাইছে,
আমাদেরই জয়গান।
হ্যা, আমি দেখেছি রক্ত মাংসে চলমান ভগবান
যার আঁচলে অশ্রু মুছেছে
কত অসহায় নারায়ন
যে আমার ভূঁখায় বিচলিত হয়েছে
হয়েছে প্রতিনিয়ত হয়রান
হ্যা আমি ঠিক, ঠিক বুঝেছি
আমাদের জন্য কেদে উঠেছিল ওর
ডুঁকরে উঠেছিল প্রান।
মমতাময়ী মাগো তুমি
আমাদের সত্যি কি ভালোবাসো?
তাহলে একটা আব্দার রাখি
শুনবে তো বল ঠিক?
নানা তেমন কিছু নয়
আসলে তুমি আমাদের
অমূল্য সম্পদ অতীব প্রানাধিক।
তাই, শুধু একটু খানি খেয়াল রেখো
তোমারও নিজের দিক,
তুমিই যদি নিজে অসুস্থ হও
তবে কি হবে আজ বিপন্ন এ দেশে,
যখন সভ্যতাকেই নিকেশ করতে
মারন ভাইরাস গ্রাসিছে।
তাই, আমরা ভালো থাকব, শর্ত একটাই
যদি তুমি ভালো থাকো
তুমি ছাড়া আমরা আঁধারে হারাবো
সযতনে মনে রেখো।