দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২৫৪৭। যাঁদের মধ্যে ১৬২ জন সুস্থ হয়ে গিয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৭৮ জনের দেহে মিলেছে এই ভাইরাস। একনজরে দেখে নেওয়া যাক বিভিন্ন রাজ্যের কী অবস্থা?




বিশ্বের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ১১০০ জনের বেশি মারা গিয়েছেন করোনায়। ব্রিটেনেও এই সংখ্যা সাড়ে ছশোর বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা খুব খারাপ, সেখানে রোজ কয়েক হাজার নতুন আক্রান্তের সন্ধান মিলছে। ইতালি, স্পেন, জার্মানির অবস্থা বেশ খারাপ। তবে চীনে সংক্রমণ কমেছে অনেকটাই।
