বাড়ি ফেরার ব্যবস্থা করার দাবিতে কেরলের এর্নাকুলামের কুথাত্তুকুলামে বিক্ষোভ দেখাচ্ছিলেন পরিযায়ী শ্রমিকরা। মজুরি নেই, খাদ্যসামগ্রী পাচ্ছেন না, এমন নানা অভিযোগ এনে শ্রমিকদের দাবি ছিল একটাই, তাঁদের নিজেদের রাজ্যে ফেরানোর বন্দোবস্ত করুক প্রশাসন।

সমস্যার সমাধান তো হলো না, উল্টে কপালে জুটল পুলিশের বেদম প্রহার। পরিযায়ী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। লাঠির আঘাতে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক জখম হয়েছেন। বাহ্ রে, কেরল মডেল!