বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৭। বালিগঞ্জের যে যুবকের দেহে শুক্রবার ২০ মার্চ করোনা পজিটিভ ধরা পড়েছিল বালিগঞ্জের পন্ডিতিয়া রোডের সেই যুবকের বাবা, মা ও পরিচারিকার নমুনাতেও করোনা পজিটিভ ধরা পড়েছে। শনিবার তাঁদের কোয়ারান্টিন থেকে বেলেঘাটা আইডি-তে এনে নমুনা পরীক্ষা হয়েছিল। রবিবার সেই রিপোর্ট এসেছে নাইসেডে। দেখা গিয়েছে, তাঁদের রিপোর্ট পজিটিভ। বিদেশ থেকে ফিরে ওই যুবক দিন তিনেক কলকাতার বিভিন্ন জায়গায় ঘোরেন। রাসবিহারীতে শপিং মল, রাসবিহারী ও কালীঘাটের দোকানে ঘুরে বেড়ান দায়িত্বজ্ঞানহীনের মতো। এরপর তাঁর রিপোর্ট পজিটিভ আসার পর তাঁর বাবা, মা, ভাই, দাদু, ঠাকুমা, পরিচারিকা, গাড়িচালকদের কোয়ারান্টিনে রাখা হয়েছিল। তার মধ্যে তিনজনের করোনা পজিটিভ ধরা পড়ল।এদিকে, দিল্লি থেকে এয়ারটেলের লোক আসছে না এই যুক্তি দেখিয়ে করোনা-পরিস্থিতিতে ১৩ এপ্রিল অবধি বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতার এক সংবাদমাধ্যম ওঙ্কার চ্যানেল। কর্মীদের কোনও বেতন দেওয়া হবে না বলে জানানো হয়েছে। বাংলা সংবাদমাধ্যমের কর্মরতরা বিপদে পড়লেও প্রেস ক্লাবের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
