‘কবির সিং’ ছবির সাফল্যের পর কিয়ারা আদভানিকে আর পেছন ফিরে তাকাতে হয় নি। এখন তো কিয়ারার চাহিদা তুঙ্গে। ‘গুড নিউজ’ ছবিটি হিট হয়েছে। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘এমএস ধোনি’ ছবিতেও তাঁকে ভালো লেগেছে সিনেমাপ্রেমীদের। তারপর থেকে নির্মাতাদের পছন্দের তালিকার ওপরের দিকে চলে এসেছেন কিয়ারা। শিগগিরই কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁকে দেখা যাবে ‘ভুল ভুলাইয়া টু’ ছবিতে।

‘আদিপুরুষ’ সিনেমার নায়ক রাম (প্রভাস) তাঁর সীতাকে খুঁজে পেয়েছেন। ওম রাউত পরিচালিত এই ছবিতে রাম হিসেবে পর্দায় আসছেন ‘বাহুবলি’খ্যাত প্রভাস। ছবিটায় ‘সীতা’ হিসেবে কাকে দেখা যাবে, এ নিয়ে ছিল প্রবল জল্পনা ছিল। শোনা যাচ্ছিল দীপিকা পাড়ুকোন সীতাবেশে আসতে যাচ্ছে। পাশাপাশি শোনা গেছে দক্ষিণী তারকা কীর্তি সুরেশের নামও। তবে সবাইকে হটিয়ে শেষ হাসি হাসলেন কিয়ারা। ‘আদিপুরুষ’ ছবির জন্য প্রভাস হাঁকিয়েছেন ১০০ কোটি টাকা। পারিশ্রমিক হিসেবে দক্ষিণ ভারতে এ অঙ্কটি সর্বোচ্চ। এই ১০০ কোটির মধ্যে নিজের সম্মানী বাবদ ৭০ কোটি এবং ডাবিংয়ের জন্য ৩০ কোটি। এভাবে রেকর্ডের শীর্ষে উঠে গেলেন প্রভাস। অন্যদিকে কিয়ারার পারিশ্রমিকও কম নয়। যদিও সেই অঙ্কটি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। কিয়ারা আদভানি হবেন সীতা। আর সাইফ আলী খান হতে যাচ্ছেন লঙ্কাপতি রাবণ। ‘আদিপুরুষ’ ছবির শুটিং শুরু হবে ২০২১ সালে। ওম রাউত পরিচালিত এই ছবি মুক্তি পাবে ২০২২ সালে। তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়, হিন্দিসহ আরও কয়েকটি ভাষায় মুক্তি পাবে বিশাল বাজেটের ‘আদিপুরুষ’।