২০ এপ্রিল থেকে বেশ কয়েকটি পরিষেবা লকডাউনের আওয়তার বাইরে রেখেছে কেন্দ্র। তার মধ্যে গ্রামীণ অর্থনীতি পরিকাঠামো গতিশীল রাখতে কেন্দ্রীয় প্রকল্প ১০০ দিনের কাজকে লকডাউনের বাইরে রাখা হয়েছে। তবে লকডাউন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই করতে হবে কাজ।

অভিনব পদ্ধতি অবলম্বন করে সামাজিক দূরত্ব বজায় রেখে ১০০ দিনের কাজ চালু করলো তারকেশ্বরের আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েত। ছয় ফুট দূরত্ব ছাড়া ছাড়া এক একটি করে বাঁশের খুঁটি বসানো হয়েছে। খুঁটির মাথায় লাগনো হয়েছে লোহার গোল রিং।

এবার একের পর এক জন ঝুড়ি করে মাটি এনে সেই খুঁটির উপর রাখছে, অপর আর এক জন দূরত্ব বজায় রেখে সেই ঝুড়ি নিয়ে গিয়ে অপর একটি খুঁটিতে রাখছে। এই ভাবেই পর্যায়ক্রমে চলছে পুকুরে মাটি কাটার কাজ। করোনা সংক্রমন এড়াতে লকডাউন মেনেই চলছে ১০০ দিনের কাজ।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার
