আজ তৃতীয় দিনে কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতির উদ্যোগে বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালা ও নারকেলডাঙ্গা গ্রামে ১০০ দিনের কাজ চলছে। যাঁরা কাজ করছেন তাঁদের কারুর মাক্স আছে কারুর নেই। এদের প্রত্যেককে ১টি করে মাক্স ও ১টি করে সাবান বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন কালনা ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি প্রণব রায়, কালনা ২নং পঞ্চায়েত সমিতির সদস্য নীলরতন মন্ডল, বৈদ্যপুর অঞ্চল কমিটির সভাপতি ও প্রধান মিজানুর রহমান, কালনা ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আশিষ কোলে-সহ বৈদ্যপুর অঞ্চল ও তালা নারকেলডাঙ্গা সংসদের কর্মী ও নেতৃত্ব।


