আজ ১৪ মার্চ নন্দীগ্রাম দিবস ও কৃষক দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আজ কৃষক দিবস। শহিদ পরিবার, কৃষক ভাই-বোন, খেতমজুর এবং তাঁদের পরিবার পরিজনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কৃষক আমাদের গর্ব। জমি রক্ষার আন্দোলন, মাটির আন্দোলনকে মনে রেখে কৃষক দিবস আমরা প্রতি বছর পালন করি।
দলের তরফে শহিদদের শ্রদ্ধা জানিয়ে লেখা হয়েছে, ঠিক ১৩ বছর আগে আজকের দিনেই সিপিআইএমের হার্মাদ বাহিনী নির্মম অত্যাচার শুরু করে নন্দীগ্রামে। নন্দীগ্রাম দিবসে প্রত্যেক শহিদকে জানাই শ্রদ্ধার্ঘ্য। তাঁদের আত্মার শান্তি কামনা করি। এদিন নন্দীগ্রামে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শুভেন্দু অধিকারী।
