| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

স্বাস্থ্যসাথী কার্ডে আবার চমক, পিত্তাশয় থেকে বের হলো ১৪৪০টি পাথর : সুভাষ মজুমদার

Reporter
সুভাষ মজুমদার / ৩৩২ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

রবিবার রাতে তারকেশ্বরেরের চাঁপাডাঙ্গা এলাকার একটি বেসরকারি নার্সিং হোমে অপারেশন করেন বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক ডা. কায়ুম খান। অপারেশনের পর রুগী সুস্থ আছেন বলেই জানিয়েছেন চিকিৎসক।

জানাগেছে, চুঁচুড়ার ১৬/৩৪০ মিয়ার বার পির তলা এলাকার বাসিন্দা সতেরো বছর বয়স বিভাসিন্ধু দত্ত মাস তিনেক আগে অসম্ভব পেটের যন্ত্রণা নিয়ে চুঁচুড়া হাসপাতালে ভর্তি হন। সেখানেই আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে তার পিত্তথলিতে বহু পাথর আছে। কিন্তু তার হাইপারটেনশন ও রক্তক্ষরনের সমস্যা আছে। তাই সরাসরি অস্ত্রোপচার করা যাবে না। এর পর নানান ভাবে পরীক্ষা নীরিক্ষা করা হয়। সিদ্ধান্ত নেওয়া হয় মাইক্রোসার্জারি করে তার পিত্তশয় থেকে পাথর গুলি বের করা হবে। কিন্তু পিছিয়ে যান বিভাসিন্ধুর পরিবার। কারণ তার জন্য ব্যয় হবে অনেকটাকা৷ আর্থিক ভাবে অস্বচ্ছল বিভাসিন্ধুর পরিবার। চিকিৎসক কায়ুম খান তাদের পরামর্শ দেন স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা করাতে।

চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য সাথী কার্ডে তারকেশ্বর চাঁপাডাঙ্গা এলাকায় একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় বিভাসিন্ধু দত্ত-কে। রবিবার রাতে ডা. কায়ুম খান তার চার জন সহযোগী মাইক্রোসার্জারি অপারেশনের মাধ্যমে তার পিত্ত থলি থেকে বহু পাথর বের করেন। তবে দু-দশটা নয়, এক এক করে ১৪৪০টি ছোট বড় পাথর বের করা হয় তার পিত্ত থলি থেকে।

সোমবার ডা. কায়ুম খান বলেন, ১৭ বছরের এক তরুণ বিভাসিন্ধু দত্ত পেটে ব্যথা নিয়ে তার কাছে চিকিৎসার জন্য আসেন ৩ মাস আগে। আলট্রাসনোগ্রাফি করে জানা যায় তার পিত্তথলিতে অসংখ্য পাথর আছে। তবে কত গুলি পাথর ছিল তা অল্ট্রাসনোগ্রাফি তে ধরা পড়েনি। অস্ত্রোপচার করার পর স্তম্ভিত হয়ে যান চিকিৎসক। দেখা যায় পাঁচ দশটি নয় একেবারে ১৪৪০ পাথর পাওয়া যায়। ডা. কায়ুম খান আরো বলেন এরকম রোগীকে অপারেশন করাই যুক্তিযুক্ত কাজ। না হলে এগুলি পিত্তথলি থেকে পিত্তনালীতে চলে যেতে পারে। পিত্তনালী থেকে জন্ডিস হয় তাও কোন কোন সময় দেখা যায় প্যানক্রিয়াটাইটিস হয়। এখন রোগি ভালো আছে সুস্থ আছে বলে জানান চিকিৎসক।

অপারেশনের পর বিভাসিন্ধু বলেন, খুব ভালো লাগছে। আমাদের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আজ এত বড়ো অপারেশন সম্ভব হলো। না হলে আমাদের যা অবস্থা কখনই সম্ভব ছিল না এই অপারেশন করার। তাও আবার নিখরচায়। তার সাথে ডাক্তারবাবু কে ধন্যবাদ জানাচ্ছি। উনি ভগবানের মত কাজ করলেন। আমি খুশি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev