কেন ১০০ দিনের কাজের বেতন ২০৪ টাকা কেন দেওয়া হবে না? এই দাবী-সহ অন্যান্য দাবীকে সামনে রেখে আন্দোলন শুরু করেছিলেন ১০০ দিনের কাজের শ্রমিকরা। সকালের এই আন্দোলনের কথা শুনে গোঘায়ের বিধায়ক মানস মুজমদার কথা বলেন বিডিওর সঙ্গে।

দুপুরের পর ১০০ দিনের কাজের সমস্যা নিয়ে গোঘাট পঞ্চায়েত অফিসের পাশে সকলকে নিয়ে বসেন বিডিও সুরশ্রী পাল। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি গোঘাট-১ সভাপতি মনোরঞ্জন পাল, গোঘাট-১ দলের সভাপতি নারায়ণ পাজা, প্রধান মনিকা সেন। বিডিও সুরশ্রী পাল সবার সঙ্গে আলোচনা করেন এবং দিল্লির নির্দেশে ৮ ঘণ্টা ও ৬২ সিএফটি মাটি না কাটলে ২০৪ টাকা পাওয়া যায় না সে ব্যাপারটাও তাদের বোঝান।