| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

২৭ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘট না কৃষক বিদ্রোহ : তপন মল্লিক চৌধুরী

Reporter
তপন মল্লিক চৌধুরী / ৪৬১ জন পড়েছেন
আপডেট রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

গত বছর নভেম্বর মাস থেকে ৩ কৃষি আইন বাতিল ও ফসলের ন‍্যূনতম সহায়ক মূল‍্যের আইনি গ‍্যারেন্টির দাবিতে রাজধানীর বুকে আন্দোলন করছেন কৃষকরা। আগামী ২৬ নভেম্বর এই আন্দোলনের এক বছর পূরণ হবে। তার আগে আগামীকাল ২৭ সেপ্টেম্বর ১০ মাস পূর্তির দিনই আন্দোলনকারী কৃষকরা ভারত বনধের ডাক দেন উত্তরপ্রদেশের মুজফফরনগরে আয়োজিত কিষাণ মহাপঞ্চায়েত থেকে। এই নিয়ে চলতি বছর তিনবার কৃষকদের পক্ষ থেকে বনধের ডাক দেওয়া হল। সংযুক্ত কিসান মোর্চার তরফে জানানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, কৃষক সংগঠন, শিক্ষক ও ছাত্র সংগঠন সহ প্রায় ১০০ টি সংগঠন ভারত বনধের সমর্থন জানাচ্ছে।

উল্লেখ্য, কৃষকরা নিজেদের দাবিকে আরও দৃঢ় করতে ও জনগণের মধ্যে বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য ভারত বনধের ডাক দিয়েছে মোর্চা। প্রথমে ২৫ সেপ্টেম্বর এই বনধের ঘোষণা করা হয়, পরে মুজফ্ফরনগর মহাপঞ্চায়েত থেকে ২৭ সেপ্টেম্বর বনধের ঘোষণা করা হয়েছে। বলা দরকার, কৃষিপণ্যের জন্য সরকারের ‘ন্যূনতম সহায়ক মূল্য’ বা এমএসপি বহাল থাকবে, স্বামীনাথন কমিটির রিপোর্ট বাস্তবায়ন করে এবং কৃষিখাতের দালাল বা মধ্যস্বত্ত্বভোগীদের ভূমিকাকে খর্ব করে এই বিল কৃষকদের জন্য নানা সুবিধা নিয়ে আসবে। সরকার এই আশ্বাস দিলেও কৃষক বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে।

আন্দোলনরত কৃষকদের আশঙ্কা, বিভিন্ন কৃষিপণ্যের জন্য তারা যে এতদিন সরকারের বেঁধে দেওয়া ‘ন্যূনতম সহায়ক মূল্য’ পেতেন, এই বিল পাস হওয়ার পর সেই নিশ্চয়তা আর থাকবে না। কারণ, নতুন বিলে সরকার নিয়ন্ত্রিত এই কৃষি মান্ডিগুলো অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। তাঁরা মনে করছেন নতুন কৃষি আইনে, বিভিন্ন কৃষিপণ্যের জন্য সরকারের নির্ধারিত সহায়ক মূল্যের নিশ্চয়তার বদলে বৃহৎ পুঁজিপতি বা কর্পোরেটদের মর্জির ভরসায় থাকতে হবে, যেটা মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এক সময় নীলকর সাহেবরা দাদন দিয়ে কৃষকদের নীলচাষে বাধ্য করতেন, নতুন কৃষি আইনে ছোট জমির মালিক বা একেবারে ছোট চাষিরা অনেকটা সেই অবস্থায় পরবে বলে তাদের আশঙ্কা।

কৃষকদের বক্তব্য, ছোট বা মাঝারি আড়তদাররা এখনও তাদের পণ্য কিনছেন, কিন্তু কেন্দ্র সরকারের নতুন কৃষি আইন মেনে নিলে তাদের হঠিয়ে চলে আসবে বড় কর্পোরেট। আর তাদের নিয়ে আসতেই এই বিল।ঠিক যেভাবে মোবাইল ফোনের ক্ষেত্রে জিও আর এয়ারটেল ছাড়া আর সব প্লেয়ার বাজার থেকে আজ উধাও, ঠিক সেভাবেই শুধুমাত্র বড় পুঁজিপতিদের কাছে ফসল বেচতে তাদের বাধ্য করা হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার চাপেই কেন্দ্র সরকারের এই পদক্ষেপ বলে মনে করেন কৃষকরা। যে কারণে রাজনীতিবিদ ও অ্যক্টিভিস্ট যোগেন্দ্র যাদব বলছিলেন, পাস হওয়ার মাত্র পাঁচদিনের বিরুদ্ধে সারা দেশের সব রাজ্যে ও সব কৃষক সংগঠন মিলে যেভাবে এই বিলের প্রতিবাদে নেমেছে তা ভারতে আগে কখনও হয়নি। যে কারণে পাঞ্জাবের পাটিয়ালা থেকে তামিলনাডুর সালেম সর্বত্র কৃষকরা একটাই দাবি জানাচ্ছেন- তাদের মিনিমাম সাপোর্ট প্রাইসের গ্যারান্টি চাই।

তাহলে কি নতুন কৃষি আইন কৃষকদের সব দিক থেকেই মারবে? পার্লামেন্টে পাস হওয়া যে তিনটি বিল নিয়ে ১০ মাস ধরে কৃষকেরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং কোনওভাবেই সরকারের চাপের কাছে মাথা নোয়াতে রাজি নন, তার প্রথমটিতে সরকার নিয়ন্ত্রিত পাইকারি কৃষিবাজার বা মান্ডিগুলো কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাবে। দ্বিতীয় বিলটি ফসলের আগে থেকে ঠিক করে রাখা দামে চুক্তিভিত্তিক চাষ বা কনট্রাক্ট ফার্মিংয়ের পথ প্রশস্ত করবে। আর ব্যবসায়ী বা উৎপাদকরা চাল-ডাল-আলু-পেঁয়াজ ইত্যাদি কতটা মজুত করতে পারবেন, এই মুহুর্তে তার ওপর যে সরকারি নিয়ন্ত্রণ আছে তৃতীয় বিলটি সেটাই বিলোপ করবে।

কেন্দ্রের তরফে যদিও বলা হচ্ছে যে এসএসপি থাকবে – চিন্তার কিছু নেই। কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথনের রিপোর্টে চাষীদের যে উপযুক্ত এমএসপি দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, নতুন বিলগুলো সেটাই নিশ্চিত করবে এবং ভারতে কৃষির জন্য এক দেশ, এক বাজার’ প্রতিষ্ঠা করবে। তা কিন্তু মানতে নারাজ আন্দোলনকারী কৃষকেরা। আর কেন্দ্রের কথা অনুযায়ী যদি তাই হবে তাহলে নতুন কৃষি বিল কেন অত তাড়াহুড়ো করে আনা হল, কেন তা নিয়ে কোনরকম আলোচনা হল না? বিজেপি জোটের কাছে পার্লামেন্টে সংখ্যা থাকলেও এই বিল নিয়ে রাজনৈতিক ঐকমত্ তারা তৈরি করতে ব্যর্থ হয়েছেন। রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ বিলে সই করে তা আইনে পরিণত করে দিয়েছেন ঠিকই, কিন্তু ট্রাক্টর জ্বালিয়ে কৃষকরাও বুঝিয়ে দিয়েছেন তাদের বিক্ষোভ সহজে থামবে না। ধর্মঘটের কারণে পরিবহন এবং বাজার বন্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। কারণ সোমবার এলপিজি এবং পেট্রোল-ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির বিরুদ্ধেও বিক্ষোভ হবে।

জানা গেছে ধর্মঘটের আওতায় থাকবে সব সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠান, দোকান, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সব পাবলিক ইভেন্ট। বনধের সময়ে সরকারি এবং বেসরকারি পরিবহনও বন্ধ করা হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev