ধুবুলিয়া টিবি হাসপাতালকে সাময়িক কোভিড-১৯এর কোয়ারিন্টাইন সেন্টার স্থাপনের উদ্দেশ্যে পরিদর্শনে এলেন রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। পরবর্তীতে কোভিড-১৯ হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকার। সেই কারণে নদিয়ার জেলা শাসক বিভু গোয়েল এবং কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট সুপার জাফর আজমল কিদোয়াই-সহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সঙ্গে নিয়ে পরিদর্শন করলেন কারামন্ত্রী। ধুবুলিয়া ৩০০ একর জমির ওপর অবস্থিত টিবি হাসাপাতাল (ডা. বিধান চন্দ্র রায় মেমোরিয়াল যক্ষ্মা হাসপাতাল), কোভিড হাসপাতালে পরিনত হলে পশ্চিম বাংলায় আগামীদিনে সব চেয়ে বড় কোভিড হাসপাতালের রূপ নেবে এই হাসপাতাল।

