| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

৪০০০ কোটি টাকার জি-২০ লোকসভার প্রচারে বিজেপির হাতিয়ার : তপন মল্লিক চৌধুরী

Reporter
তপন মল্লিক চৌধুরী / ৪৩৮ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

কাশ্মীর বা মণিপুরের দিকে তিনি ফিরে তাকানোর সময় পান নি কিন্তু ৪,১০০ কোটি টাকা খরচ করে জি-২০ নামক আন্তর্জাতিক মহোৎসব করে রাষ্ট্রনেতাদের সামনে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ফুলিয়ে দাঁড়িয়েছেন। যদিও ভারতের সঙ্গে বরাবর সুসম্পর্ক থাকা স্বত্বেও নাম তুলে নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সীমান্ত সংঘাত নিয়ে টানাপোড়েনের কারণে সরে দাঁড়ান চিনের প্রেসিডেন্ট শি চিন পিং-ও। কিন্তু ভারত আয়োজনের কোথাও কোনো খামতি রাখেনি। জানা গিয়েছে, জি-২০ সম্মেলনের আয়োজক হিসেবে দেশের কেন্দ্রীয় সরকার ৪১০০ কোটি টাকা খরচ করেছে। এর আগে যে সব দেশ জি-২০ সম্মেলনের আয়োজন করেছে, তাদের কেউই এত খরচ করেনি। প্রসঙ্গত, ২০২২ সালে ইন্দোনেশিয়া এই সম্মেলনের জন্য ৩৩ মিলিয়ন আমেরিকান ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭৫ কোটি টাকা খরচ করেছিল। এমনকি ২০১৯ সালে ওই একই কারণে জাপানের খরচ হয়েছিল ৩২০ মিলিয়ন আমেরিকান ডলার যা ভারতীয় মুদ্রায় ২,৬৬০ কোটি টাকার মতো। প্রশ্ন, দু-দিনের সম্মেলনের জন্য আমাদের দেশের খরচ ৪১০০ কোটি টাকা কিভাবে হল? তাছাড়া এই সম্মেলন থেকে কি আমাদের দেশ আদৌ লাভবান হবে? তবে হ্যা, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান, ফ্রান্সের ম্যাক্রোঁ, কানাডার জাস্টিন ট্রুডোর মাঝে মধ্যমণি হতে পেরে নরেন্দ্রভাই দামোদরদাস মোদী রীতিমতো আপ্লুত।

কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি জি-২০-র খরচা-পাতির হিসেব দিতে গিয়ে জানান, ৭০০ কোটি টাকা খরচ হয়েছে দিল্লির সৌন্দর্যায়নেই, এর মধ্যে রাস্তা, ফুটপাথ, সিগনাল এবং আলোর রক্ষণাবেক্ষণ যেমন আছে, পাশাপাশি আছে উদ্যানের উন্নয়ন থেকে ব্র্যান্ডিং। যেদিন আমাদের দেশ জি-২০ সম্মেলন আয়োজন করার দায়িত্ব পায়, প্রায় সেদিন থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি, একই সঙ্গে খরচ-খরচা। কিন্তু সেই প্রশ্নটি থেকেই যাচ্ছে, আয়োজক অন্য দেশগুলির এত খরচ পড়ল না কেন? যেখানে কেন্দ্রের বিজেপি সরকার দিল্লির সৌন্দর্যায়নের জন্য ৭০০ কোটি টাকা খরচ করে সেখানে ২০১৭ সালে জি-২০ সম্মেলনের আয়োজক দেশ জার্মানি ৬৪২ কোটি টাকায় গোটা সম্মেলন সম্পন্ন করেছিল। আর আমাদের দেশের খরচের বহর ৪১০০ কোটি টাকা? জি-২০ সম্মেলনের জন্য কেন্দ্রের বাজেট ছিল ৯০০ কোটি টাকা। অর্থাৎ নির্ধারিত বরাদ্দের চেয়ে ৩০০ শতাংশ বেশি খরচ। কিন্তু কেন আর কিভাবে এই অতিরিক্ত ৩১১০ কোটি টাকা খরচ?

অথচ মোদী সরকারের জামানায় আত্মঘাতী মানুষের সংখ্যা বেড়েই চলেছে। যার মধ্যে একটা বড় অংশ যেমন কাজ না পাওয়া বেকার, তেমনি আর একটি অংশ হল কাজ হারানো মানুষ এবং ঋণে ডুবে যাওয়া ছোট ব্যবসায়ী। সম্প্রতি ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট-এ দেশের বেকারত্বের যে ছবি ধরা পড়েছে এক হতাশার চিত্র ধরা পড়েছে তা সাধারণ মানুষের সামনে এলে তারা আরও হতাশার মধ্যে ডুবে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে তীব্র আর্থিক সঙ্কটে পড়ে মানুষ আত্মহত্যার মতো চরম পথ বেছে নিচ্ছে। বেকার আর ছোট ব্যব্যসায়ীদের মতো কৃষকদেরও মধ্যে আত্মঘাতী হওয়ার প্রবনতা বাড়ছে। কারণ দেশের কৃষিতেও সঙ্কট চরম। কৃষকরা তাদের ফসলের দাম পাচ্ছেন না, কিন্তু কৃষক হিসেবেই তাদের ঋণ নিতে হচ্ছে আর সেই ঋণের বোঝা ক্রমশই বাড়ছে। ঋণ শোধ করতে না পেরে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।কেন্দ্রের মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে বেকার সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেয় নি। উলটে নির্বাচনে জিতে ফিরে আসার জন্য প্রচারে ২ কোটি বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু ক্ষমতায় ফিরে আসার পর দেখা গিয়েছে তা ডাহা মিথ্যা। মানুষের চাহিদা রয়েছে কিন্তু হাতে প্রয়োজনীয় অর্থ না থাকায় তারা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না। এর ফলে শিল্পে উৎপাদন ব্যাহত হচ্ছে, মালিক উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। ছাঁটাই চলছে, মানুষ কাজ হারাচ্ছে প্রতি দিন।

যেখানে কেন্দ্র সরকার দেশের মানুষকে সস্তায় রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল দিতে পারে না, ফসল নষ্ট হলে কৃষকদের ক্ষতিপূরণ দেয় না, বন্যাবিধ্বস্ত হিমাচল প্রদেশকে টাকা দিয়ে সাহায্য করে না, সেখানে করোনা বিধ্বস্ত অর্থনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়েও দু-দিনের সম্মেলনের জন্য ৪১০০ কোটি টাকা ব্যায় করে। তাহলে কি নিজেদের ভাবমূর্তি গড়তে অথবা সম্মেলনের অজুহাতে সরকারি টাকা খরচ করে মোদী সরকার নিজের প্রচার করছেন? চব্বিশের লোকসভা ভোট বেশি দূরে নয়, বিজেপি জি-২০ সম্মেলনের সাফল্যকে প্রচারের হাতিয়ার বানাতে চায়। মোদী জমানায় দেশ যে বিশ্ব রাজনীতিতে অনেক বেশি গুরুত্ব ও সাফল্য পেয়েছে, তা দেশবাসীর কাছে তুলে ধরতে হবে। বিজেপি যে জি-২০-র সাফল্যকে ২৪-এর ভোট প্রচারে হাতিয়ার করতে চাইছে, সে কথা বেশ স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, দীর্ঘ দিন জি-২০ দেখছেন তিনি কিন্তু এ বারের মতো ‘সফল সম্মেলন আগে হয়নি। তাছাড়া বিজেপি দলের নির্দেশ, লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে প্রত্যেক নেতাকে নিজের রাজ্যে প্রচারের সময় জি-২০-র সাফল্যের খতিয়ান তুলে ধরতে হবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev