২০১৯ লোকসভা ভোটে বিজেপির সাংসদ এখান থেকে জিতেছিলেন। তারপর বেশ কিছুদিন অরাজকতা চলেছিল গোটা ঝাড়গ্রাম জুড়ে। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছিল বিজেপির ফাঁকা বুলিতে। তারা ধরেই নিয়েছিলেন এই সাংসদ তাঁদের হাতে স্বর্গ এনে দেবেন। মাত্র এক বছর, সব ফক্কা। সাধারণ মানুষ বুঝেগেছেন তাঁদের পাশে কে রয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বলেছেন, জনগণের ওপর বিশ্বাস রাখুন তাঁরাই শেষ কথা বলবেন। সময় হয়েছে, তাই ঝাড়গ্রামের দিকে দিকে শয়ে শয়ে মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিচ্ছেন। করোনা, আমফানের এই দুঃসময়ে মানুষ তাই সঠিক পথের দিশা খুঁজে পেয়েছেন। আজ গোপীবল্লোভপুর-১ নং ব্লকের কেন্দুগাড়ী ৭ নং অঞ্চলের পূর্নাপানি (বাড়েভিহি) গ্রামের প্রায় ৪০০ বিজেপি কর্মী সমর্থক কেন্দ্রের বিজেপি সরকারের দিশাহীন আদর্শের করাল ছায়া থেকে মুক্তি পেতে ও মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযোগ্যে সামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করলেন।
নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু আজ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযোগ্যে শামিল করলেন। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ।
ছবি ও সংবাদ : সুদীপ্ত চক্রবর্তী