‘করোনা’ আবহে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কনসেপ্ট ও গান নিয়ে তৈরি হয়েছিল শর্ট ফিল্ম “ঝড় থেমে যাবে একদিন”। পরিচালক শ্রী অরিন্দম শীল। অংশগ্রহণ করেন টলিউডের শিল্পীরা। আজ এই শর্ট ফিল্ম থেকে সংগৃহীত ৫০ লক্ষ টাকার চেক মন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে তুলে দেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস ও পরিচালক শ্রী অরিন্দম শীল।
ছবি ও সংবাদ : শুভেন্দু দাস