| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ফের ধাক্কা বিজেপিতে, আনুলিয়ার ১৬টি বুথের ৮৫০ জন কর্মী তৃণমূলে

Reporter
পেজ ফোর, নিজস্ব সংবাদদাতা / ৭০১ জন পড়েছেন
আপডেট রবিবার, ২২ মে, ২০২২

রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি-সহ বিজেপি সরকারের জন বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো উদয়নারায়ণপুর বিধানসভার আনুলিয়ার প্রেমরোড সংলগ্ন পার্শ্ববর্তী ময়দানে। উক্ত প্রতিবাদ সভামঞ্চ থেকে আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির সভাপতি শেখর সিং-সহ তাঁর নেতৃত্বে আনুলিয়ার ১৬টি বুথ থেকেই প্রায় ৮৫০ জন বিজেপির দলীয় কর্মীরা যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। এঁদের প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা।

এদিন প্রতিবাদ সভামঞ্চ থেকে বিজেপিকে চাঁচাছোলা আক্রমণ করে সমীর বাবু বলেন, “শুধু নির্বাচন এলে নানা রকম ভাঁওতা দেওয়া প্রতিশ্রুতি, জাত-ধর্মের নামে বিভেদের রাজনীতি, প্রতিহিংসা মূলক কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বেছে বেছে তৃণমূল কংগ্রেসকে মানুষের কাছে বদনাম করার যে চক্রান্ত… তা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি টের পেয়েছে। সদ্য বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা নির্বাচনেও বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে সাধারণ মানুষ। বিচার ব্যবস্থার প্রতি সন্মান জানিয়ে বলি আমাদের পূর্ণ আস্থা আছে, বিচারাধীন বিষয় নিয়ে আমি একটি মন্তব্যও করবো না। শুধু হতাশ হই, অবাক লাগে বর্তমান কেন্দ্রের দুর্নীতিগ্রস্ত নেতা থেকে শুরু করে রাজ্যের তদানীন্তন বামফ্রন্ট সরকারের ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতিপরায়ন নেতাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয় না।”

 

আগামীতে হাওড়া গ্রামীণ জেলাতেও বিজেপি কে ম্যাপে খুঁজে পাওয়া যাবে না। রাজনৈতিকভাবে বিজেপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এদিন প্রতিবাদ সভায় হাওড়া গ্রামীণের তৃণমূলের চেয়ারম্যান, বিধায়ক সমীর পাঁজা ছাড়াও উপস্থিত ছিলেন…..আমতা ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলী, উদয়নারায়ণপুরের তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপঙ্কর দাস, আনুলিয়া অঞ্চলের তৃণমূলের সভাপতি শান্তনু সেনাপতি প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev