| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

মন্ত্রীর নাম ভাঙিয়ে টালিগঞ্জ পাড়ায় কাজ পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি

Reporter
সুপ্রিয় হালদার / ৫৬৩ জন পড়েছেন
আপডেট শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের নাম ভাঙিয়ে ইষ্টার্ন ইন্ডিয়া মোশান পিকচার্স ডিরেক্টর অ্যাসোসিয়েশন এই সংস্থার অন্যতম কর্ণধার হিসেবে দাবি করে সায়ন্তন পাল ওরফে রাহুল নামে এক ব্যাক্তি প্রতারণাচক্র ফেঁদে বসেছে টালিগঞ্জ স্টুডিও পাড়ার বুকে। ফেসবুকে টালিগঞ্জের সিনেমা জগতের এ্যাসিস্টেন্ট ডিরেক্টর, এ্যাসিস্টেন্ট ক্যামেরাম্যান, অভিনেতা, অভিনেত্রী হতে ইচ্ছুক যুবক যুবতীদের সুকৌশলে খুঁজে বার করে মোটা টাকার বিনিময়ে তাদের কাজের সুযোগ অথবা ইষ্টার্ন ইন্ডিয়া মোশান পিকচার্স ডিরেক্টর অ্যাসোসিয়েশন এই সংস্থার কার্ড পাইয়ে দেওয়া হবে বলে প্রলোভন দেখিয়ে হাজার হাজার টাকা ঠকিয়ে নেওয়া হচ্ছে। যাদবপুর এলাকার বাসিন্দা এই লোকটি সম্পর্কে ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জমা পরেছে। কিন্তু বছর গড়িয়ে গেলেও সেই অভিযোগের ভিত্তিতে কোনও পুলিশি ব্যবস্থা দেখা যায় নি। সায়ন্তনকে জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার কিছুই করেনি পুলিশ। এমনকি ইষ্টার্ন ইন্ডিয়া মোশান পিকচার্স ডিরেক্টর অ্যাসোসিয়েশন এই সংস্থার দফতরে যোগাযোগ করা হলে সেখান থেকেও বলে দেওয়া হয়েছে যে এই নামে তাদের সংস্থায় একজন ছিলেন বটে কিন্তু তাঁর বিরুদ্ধে নানারকম অভিযোগ উঠতে থাকায় তাঁকে তাঁরা বাদ দিয়ে দিয়েছেন। বর্তমানে সায়ন্তনের সঙ্গে সংগঠনের কোনও যোগাযোগ নেই। এই ঘটনা শুনে আকাশ থেকে পড়েছেন ভুক্তভুগীরা। এঁদের মধ্যে রয়েছেন দমদমের বাসিন্দা শান্তা মিত্র নামে এক নাট্যকর্মী এবং অভিনেত্রী। তার কাছ থেকে কার্ড বানিয়ে দেব, কাজার সুযোগ করে দেব ইত্যাদি বলে দফায় দফায় সায়ন্তন ৪১ হাজার টাকারও বেশি নেয়।

সমস্ত আর্থিক লেনদেনটাই হয় অনলাইনে। টাকা হাতানোর পর থেকে সায়ন্তন, শান্তা মিত্রকে এড়িয়ে চলা শুরু করে। কার্ড এবং কাজ পাওয়ার কি হলো জানতে চাইলে, হচ্ছে হবে করতে থাকে। একসময় বিরক্ত হয়ে শান্তা দেবী টাকা ফেরত চান। তখন সায়ন্তন টাকা ফেরত দূরে থাক টাকার কথা মুখে আনলে শোচনীয় অবস্থা হবে বলে হুমকি দেয়। শান্তা মিত্র জানিয়েছেন, তারপর থেকেই ফেসবুক চ্যাট এবং দুটি মোবাইল নম্বরে সায়ন্তনকে আর পাওয়া যায় নি। তার সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে এই ঠগবাজ টাকা হাতিয়ে চম্পট দিয়েছে। ২০১৯-এর এই ঘটনার পর শান্তা মিত্র অন্তত ৫০ বার থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন, প্রতিকার চেয়েছেন, তার হকের টাকা উদ্ধার করে দিতে পুলুশি সাহায্য চেয়েছেন কিন্তু কোনওরকম সুরাহা হয় নি। ওদিকে সংগঠনের সম্পাদক বিমল দে-র সঙ্গে দেখা করে টাকা উদ্ধারের কথা জানালে তাদের পক্ষ থেকেও বলে দেওয়া হয় যে বিষয়টি তাঁরা বড়োজোর পুলিশকে জানাতে পারেন। কিন্তু সায়ন্তন যেহেতু তাদের বর্তমান কর্মসমিতি বা সদস্যদের কেউই নন, ফলে তাঁদের পক্ষে এর বেশি কিছু করা সম্ভব নয়। সব মিলিয়ে টালিগঞ্জ পাড়ার ফিল্ম এবং টেলি-সিরিয়ালের পর্দার মোহে আকৃষ্ট হয়ে শান্তা মিত্র এখন এই কোভিদ পরিস্থিতিতে কর্মহীন হয়ে ঘরে বসে আছেন। প্রাত্যহিক খাবার জুটছে না। দারুন হতাশায় ভদ্রমহিলা চোখের জলে অনুতাপ করছেন যে থানা পুলিশ এত কিছু করেও প্রতারকের কোনও শাস্তি হল না। তিনি আজ পর্যন্ত একটা পয়সাও ফেরত পেলেন না।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev