| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

রাসায়নিক কৃষি ব্যবস্থার খাদ্য রাজনীতি ও মানুষের স্বাস্থ্যহানি (৪র্থ কিস্তি)

Reporter
অনুপম পাল / ৩০২ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

পাঠকের করনীয়: উপরের তালিকাটি পড়ে পাঠক নিশ্চয় ঘাবড়ে যাবেন। শহরে খাবারটাই আমাদের বড় শত্রু, খাবার থেকেই যত রোগ ভোগ। শহরের মানুষকে দ্রুত ও বেশী পরিমানে খাবার সরবরাহ করাই হল আধুনিক রাসায়নিক কৃষির একটা বড় উদ্দেশ্য। তবে এটা বাস্তব, প্রাথমিক ভাবে ধাক্কা লাগলেও এর থেকে পরিত্রান পাওয়ার উপায় আছে। সবাই তো আর নিজের ফসল ফলাতে পারবেন না। প্রবন্ধ থেকে পাঠক একটা ধারনা পাবেন তবু সংক্ষেপে বলা যেতে পারে।

সেগুলি হল—

১) খাদ্যাভাসের সামান্য পরিবর্তন করতে হবে। দেশজ ফসলের উপর জোর দেওয়া। সারা বছর নানা ধরনের সবজি পাওয়া যায়। অসময়ের ফসল না খাওয়াই ভালো। সবজি হিসাবে ফুল অনেক রয়েছে। মোচা ছাড়া বক ফুল, কুমড়ো ফুল, সজিনা, বাঁদরলাঠি, গাঁদা, যুক্তি ফল (বসন্তকালে হয়) ও পরিষ্কার জলে জন্মানো কচুড়ি পানা  ইত্যাদি। কার্বাইডে পাকানো ফল, পোল্ট্রির ডিম, কয়েকদিনের বরফের মাছ, প্রসেসড মাংস যথা সম্ভব পরিহার করা।

২) টমাটো, বেগুন, ঢ্যাড়শ ও পটলে প্রচুর কীটনাশক ব্যবহার হয়। এই ফসল গুলি কম খাওয়া যেতে পারে। সবজি কেটে সামান্য বেকিং পাউডার পটাসিয়াম পারমাঙ্গানেট জলে দিয়ে কাটা সবজি ২০-২৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। বেশীর ভাগ কৃষি বিষ ক্ষারীয় দ্রবনে দ্রবীভূত হয়। ফলে অনেকটা বিষ বেরিয়ে যায়। এতে জলে দ্রাব্য ভিটামিন বেরিয়ে গেলেও কিছুটা বিষ মুক্ত হয়। কেউ কেউ পোকা বেগুন কিনে থাকেন কারন ওতে হয়ত কৃষক বিষ দেয়নি বা অল্প দিয়েছেন তাই পোকা লেগেছে। বাস্তবে এটাও হতে পারে আবার বিষ দেওয়ার ফলে পোকা প্রতিরোধ শক্তি এতটাই জন্মেছে বারংবার বিষ দেওয়ার পরও পোকা লাগেছে। বেগুন নিয়ে কৃষি বিষের উপস্থিতির পরীক্ষা করলেই জানা যাবে, তবে সেটা অনেক ব্যায় সাপেক্ষ। জৈব খাদ্যের উপর জোর দেওয়া। জিন শস্যের ভয়াবহতা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা।

৩) ঢেঁকি ছাটা বা হাস্কিং মিলের পালিশ না করা লাল দেশী চাল খাওয়া অভ্যাস করা। সেই সঙ্গে প্রাতরাশে মুড়ি, টক দই ও চিড়ে, মুড়কি, রুটি , ইডলি খাওয়ায় কথা ভাবতে পারেন। মাঝে মধ্যে পৃথিবীর সবথেকে পুষ্টিকর চাল কালাভাতের চালগুড়োর তৈরী রুটি, খিচুড়ি, পোলাও, পায়েস, ঘি ভাত খাওয়া যেতে পারে। অসুস্থ মানুষের রোজই খাওয়া দরকার। শিশুরাও ছাতুর মত করে খেতে পারে।

৪) রঙ ও তবক দেওয়া খাবার, মিষ্টি, আইসক্রিম, অতিরিক্ত মাংস ও ডিম, ঠান্ডা পানীয় বর্জন করা।

৫) থার্মোকল ও প্লাস্টিকের পাত্র ব্যবহার না করা , প্লাস্টিকের কাপে  চা বা গরম কিছু না খাওয়া।

৬) বির্তকিত নন স্টীক প্যান, মাইক্রোআভেন ব্যবহার না করা।

৭) বিদেশের প্রসেসড ফুড না খাওয়া, খাবারে সন্দেহজনক কিছু থাকলে তা পরিহার করা।

৮) স্টীলের রান্নার পাত্র  ছেড়ে লোহার ও মাটির পাত্রের ব্যবহার।

৯) বাড়ির ছাদে ও বারান্দায় টবে কিছু সবজি চাষ করা — বিশেষত লংঙ্কা, উচ্ছে, লাউ, কুমড়ো, টমাটো, বেগুন, মূলো, বরবটি,পুঁই, পালং,ধনে পাতা। এর থেকে সারা বছরই কিছু না কিছু বিশুদ্ধ সবজি পাবেন। কিউবাতে বাড়ির ছাদে চাষ করা বাধ্যতা মূলক। কিউবাতে পুরো দেশেই  জৈব উপায়ে চাষ হয়। স্কুল কলেজ, মিউনিসিপালিটি সব জায়গায় জৈব চাষ হচ্ছে। ইদানিং বহু দেশেই ছাদে চাষ ( রুফ টপ গার্ডেনিং) বাড়ছে। মাটি ছাড়া শুধু মাত্র জল দিয়েই সবজি চাষ করা যায় তার সংগে মাছ চাষ ( আকোয়াপনিক্স /হাইড্রোপোনিক্স)। ছাদে যাতে চাপ না পড়ে সেই জন্য ছোবড়ার ( কয়ার পিথ) হালকা মাধ্যম ব্যবহার করা হচ্ছে। এটার একটা নান্দনিক দিকও আছে, প্রত্যক্ষ করা যায় কি ভাবে কি কি পরিচর্যার মাধ্যমে সবজি নিজের চোখের সামনে বড় হচ্ছে। শিশু সহ শহরের সকলের কাছে এটা যথেষ্ট আনন্দের।

১০) সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি করা, এটা গতানুগতিক পথ ছেড়ে অন্য ভাবনায় দিকে যাওয়া বলেই প্রথম প্রথম কিছু মানুষ অবজ্ঞার চোখে দেখবেন। পরিতাপের বিষয় এই নিয়ে এখনো কোন রাজনৈতিক এজেন্ডা তৈরী হয় নি। চিকিৎসক সমাজ যদি এগিয়ে এসে বলেন বিশুদ্ধ জৈব খাদ্যই সুস্থ থাকার চাবি কাঠি, গন মাধ্যমে ভূল বিজ্ঞাপনের বিরুদ্ধে প্রতিবাদ জানান, সবুজ বিল্পবের লীলাক্ষেত্র পাজ্ঞাবের ভাতিন্ডার গ্রামে ঘরে ঘরে ক্যানসারের কথা তুলে ধরেন, রাসায়নিক কৃষির থেকে মানুষের অসুস্থতা বাড়ছে তাহলে অনেকটাই সমাজের সুস্থ পরিবর্তন হতে পারে। সেই সঙ্গে সাধারন স্বাস্থ্য বিধি মানা অযথা অবৈজ্ঞানিক ঔষধ না খাওযা ও অবৈজ্ঞানিক টীকা না নেওয়ার কথাও বলা প্রয়োজন। হাসপাতাল,সরকারী কার্যালয়ের স্কুল কলেজের পড়ে থাকা জমিতে সামান্য হলেও কিছু চাষ করার উদ্যোগ নেওয়া যেতে পারে। চাষ করাটা যে নিকৃষ্ট পেশা নয় তা চাষ করেই সচেতন করতে হবে। সুস্থ থাকাটা শুধু চিকিৎসকের উপর নির্ভর করে না। পরিবেশ, সুখাদ্য, বিশুদ্ধ পানীয় জল, পরিমিত ব্যায়াম ও জীবনযাত্রার উপর নির্ভরশীল। এর জন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন যদি এই পৃথিবীটাকে নবজাতকের জন্য বাসযোগ্য রাখতে হয়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev