| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

মানুষের উন্নয়নে ব্যস্ত বিধায়ক সমীর পাঁজা : সুভাষ মজুমদার

Reporter
সুভাষ মজুমদার / ২০৬ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

হাওড়া জেলার উদয়নারায়ণপুরের তৃণমূল কংগ্রেসের ৩ বারের বিধায়ক তিনি। এলাকাবাসীর কাছে তিনি কাজের মানুষ বলেই পরিচিত। গণ-উপনয়ন থেকে শুরু করে বেহাল রাস্তা সারাইয়ের উদ্যোগে পথশ্রী অভিযান— সব সময়েই মানুষের উন্নয়নমুখী কাজে তিনি ব্যস্ত।

স্থানীয় মানুষ বকপোতায় নতুন সেতু নির্মাণের দাবি তুলেছিলেন। এলাকাবাসীর দাবি অনুযায়ী বিধায়ক সমীর কুমার পাঁজার উদ্যোগে বহু জটিলতা কাটিয়ে সেই স্বপ্নের সেতুটির বাস্তবের মুখ দেখেছে।

প্রতি বছরই দামোদরের জলে প্লাবিত হয় হাওড়া গ্রামীণ জেলার উদয়নারায়নপুরের বিস্তীর্ণ এলাকা। ডিভিসির ছাড়া জলে নিম্ন দামোদরের বাঁধ উপছে বা ভেঙে প্লাবিত হয় টোকাপুর, হরালি, কানুপাট, মনসুখ, শিবানীপুর-সহ একাধিক এলাকা। দামোদরের জল ঢুকে নষ্ট হয় কয়েক হাজার একর জমির ফসল। স্থানীয় মানুষের অভিযোগ, প্রতিবারেই বাঁধের ভাঙা অংশ জোড়াতালি দিয়ে বালির বস্তা ও বোল্ডার দিয়ে মেরামতির কাজ করা হয়। ফলত পরেরবার আবার সেই জায়গায় বাঁধ ভেঙে জল ঢোকে।

উদয়নারায়নপুরের বিধায়ক প্রতিবছর বাঁধ ভাঙার প্রসঙ্গে পূর্বতন সেচ দফতরের আধিকারিক থেকে মন্ত্রীদের খামখেয়ালীপনা ও ব্যক্তিগত অসৎ উদ্দেশ্যকে দায়ী করেছেন।

তবে তিনি জানিয়েছেন, গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিশ্ব ব্যাংকের টাকায় মাস্টার প্ল্যান তৈরি করা দামোদরের বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। প্যান্ডমিক পরিস্থিতির কারণে কাজ কিছুটা ধীর গতিতে চলছে। আগামী কয়েক মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হয়ে গেলে হাওড়া, হুগলী ও বর্ধমানের বিস্তীর্ণ এলাকার মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে।

তিনি বিশ্বাস করেন জনপ্রতিনিধির কাজে মানুষের দাবীকেই প্রাধান্য দিতে হয়। তাদের সুবিধা অসুবিধা বুঝেই এলাকার উন্নয়নের কাজ করতে হয়। সেই বিশ্বাস অনুযায়ী কাজ করার কারণেই মানুষ বিধায়ককে মনে রাখে। উদয়নারায়ণপুর এলাকায় মানুষের দাবীকে প্রাধান্য দেওয়ার জন্যই তিনি পর পর তিনবার এই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev