| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

মানুষ রজনীকান্ত : রঞ্জন সেন

Reporter
রঞ্জন সেন / ৩০৩ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

সাফল্য অনেক সময় মানুষের সঙ্গে মানুষের দূরত্ব তৈরি করে। বহু সফল মানুষ অন্যদের ছোট করে নিজের গুরুত্ব প্রমাণ করেন। কিন্তু সবাই এরকম নন, অনেকেই নিজের শিকড় থেকে বিচ্যুত হন না। মহানুভবতা বা কোন দয়াদাক্ষিণ্যের প্রদর্শনী নয়, ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে তাদের এই মানসিকতা ফুটে ওঠে। সোমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের মঞ্চ এমনই এক ঘটনার সাক্ষী হয়ে রইলো।

উপকারকে অস্বীকার করা, ‘ক্লাস’ দেখে বন্ধুত্ব করা, যখন একটা সাধারণ ঝোঁক হয়ে দাঁড়িয়েছে তখন এবারের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত অভিনেতা  রজনীকান্ত তার পুরস্কার যাদের উৎসর্গ করলেন তাদের একজন তার একসময়ের বাসচালক বন্ধু। তখন রজনীকান্ত ছিলেন বেঙ্গালুরু ট্রান্সপোর্ট সার্ভিসের বাসের কন্ডাক্টর। সেসময় রাজবাহাদুর নামে এক বাসচালকের সঙ্গে তার খুব বন্ধুত্ব ছিল। কাজের ফাঁকে ফাঁকে রজনীকান্ত যখন বড় বড় অভিনেতাদের অভিনয়, তাদের যাবতীয় ম্যানারিজম সহ নকল করে দেখাতেন তখন রাজবাহাদুর তার খুব প্রশংসা করতেন। তিনি সবসময় বন্ধু শিবাজী রাও গায়কোয়ারকে ফিল্মে যোগ দিতে বলতেন। সেই শিবাজী রাও গায়কোয়ারই আজকের রজনীকান্ত। সাফল্যের সর্বোচ্চ চুড়ায় পৌঁছেও তিনি সেদিনের কথা ভোলেননি। ভারতীয় চলচ্চিত্রে সবচেয়ে বড় সন্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েও তার মনে পড়েছে রাজবাহাদুরের কথা। অনুষ্ঠানের মঞ্চ থেকে তার অবদানের স্বীকৃতি দিয়ে বলেছেন রাজবাহাদুরই তার মনে ছবিতে অভিনয়ের বীজ বুনে দিয়েছিলেন। কোন উচ্চকিত ঘোষণা ছাড়াই এভাবে তিনি যেন বলে দিলেন, খ্যাতির চেয়ে বন্ধুত্ব ও কৃতজ্ঞতা অনেক বড়।

রজনীকান্তকে যারা চেনেন তারা জানেন মানুষটা এরকমই। এরমধ্যে অভিনয়ের কোন ছিটেফোঁটাও নেই। চলচ্চিত্রে লার্জার দ্যান লাইফ ইমেজের সূত্রে যে দর্শকরা তার ছবি দেখতে ভিড় জমায়, তারাও জানেন বাস্তব জীবনে মানুষটা ঠিক উল্টো। কোন শো অফ নেই তার। অত্যন্ত সাদামাটাভাবে থাকেন তিনি। পুরনো বন্ধু, পাড়া প্রতিবেশীর সঙ্গে তার গভীর যোগাযোগ। রজনীকান্ত এই পুরস্কার রাজবাহাদুর ছাড়াও তার অভিনীত প্রথম ছবি অপূর্ব রাগাঙ্গল এর পরিচালক কে বালচন্দর এবং নিজের ভাই সত্যনারায়ণ রাওকেও উৎসর্গ করেছেন। এটাই তো স্বাভাবিক, কিন্তু এরমধ্যে রাজবাহাদুরকে জুড়ে নেওয়া তার চরিত্রের এক বিশেষ দিককে তুলে ধরে। পুরস্কারের মঞ্চে নিজের জীবনে বাস ড্রাইভার বন্ধুর অবদানের কথা জানাচ্ছেন একদা বাস কন্ডাক্টর আরেক বন্ধু। এমন মানুষ সন্মানিত হলে পুরস্কারই সন্মান পায়।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev