| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বাগর্থ সংশ্লেষ — শব্দের অভিধানবহির্ভূত ব্যুৎপত্তি নির্ণয় (ঊনিশতম কিস্তি) : অসিত দাস

Reporter
অসিত দাস / ৫৭৬ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

আজকের আলোচ্য শব্দ বাউল।

বাউল শব্দটি খুব প্রাচীন। চৈতন্য চরিতামৃত-এ আছে ‘বাউলকে কহিয় — কাজে নাহিক আউল।’

সুধীর চক্রবর্তী তাঁর ‘বাউল ফকির কথা’ বইটিতে বাউল শব্দের উৎপত্তি নিয়ে সুন্দর আলোচনা করেছেন৷ যদিও এগুলি তাঁর নিজস্ব মত নয়, বহুদিন ধরে চলে আসা বিভিন্ন লেখকের মতগুলিকেই তিনি বিবৃত করেছেন।

‘বাউল’ নাকি আসছে সংস্কৃত ‘বাতুল’ শব্দ থেকে৷ বস্তুত জ্ঞানেন্দ্রমোহন দাসের বাঙ্গালা ভাষার অভিধান, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ, সংসদ বাংলা অভিধান, রাজশেখর বসুর চলন্তিকা, সুবলচন্দ্র মিত্রর আদর্শ বাঙ্গালা অভিধান, নগেন্দ্রনাথ বসুর বিশ্বকোষ, জামিল চৌধুরী সম্পাদিত বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, — সর্বত্রই বাতুল থেকে বাউল আসার কথা বলা হয়েছে। তবে ব্যাকুল, বায়ুর, বাউর থেকে বাউল আসার দ্বিতীয় তত্ত্বও কেউ কেউ ব্যক্ত করেছেন।

আমার ধারণা, বাতুল থেকে বাউল আসেনি৷ মনে একটি জিজ্ঞাসা জাগবেই, বাতুল মানে তো পাগল, বাউল হতে হলে পাগল হওয়া কি আবশ্যিক শর্ত?

নাকি মনের মানুষকে পেয়ে পাগলপারা(?) ভাবের উদয় হয় বলে, এই তত্ত্ব খাড়া করা হয়েছে?

অনেকদিন ধরে ভাবতে ভাবতে মনে হল, ‘বাউণ্ডুলে’ শব্দটি থেকে বাউল আসছে না তো? ব্যাকরণগত ভাবে তা কি সম্ভব? অনেক ভেবেচিন্তে মনে হল, সম্ভব হলেও হতে পারে৷ ভাষার বিবর্তনে মানুষের জিভের, লোক-উচ্চারণের, বিশেষ ভূমিকা আছে৷ বহুভাষাবিদকে তাই Polyglot-ও বলে৷

বাউণ্ডুলে-বাঁউড়ুলে-বাউল্লে-বাউল-এইভাবে আসতে পারে ‘বাউল’৷ বাউল যেমন গায়ক হয়, বাউল তেমনি কৃষকদেরও পদবি হয়৷ এই পদবিধারী কৃষকেরা অনেকে হয়তো কোনওদিন গান গাননি, গান গাননি তাঁর পূর্বপুরুষের কেউ৷ তবু তিনি বাউল৷ আসলে তিনি যাযাবর শ্রেণির, বোহেমিয়ান চাষি৷ এক গ্রাম থেকে অন্য গ্রামে তাঁর অনির্বার পথ চলা৷ কোনো জায়গায় কয়েক বছর থিতু হয়ে ঘরবাড়ি বাঁধা, তারপর আবার অনির্দিষ্টভাবে পথ চলা, এ চলার বিরাম নেই৷ চরৈবেতি, চরৈবেতি৷

বাউল গায়করা কিন্তু তাঁদের পূর্বশব্দ নিয়ে মোটেই ভাবিত নন৷ তাঁরা আজ প্যারি, কাল লন্ডন, পরশু নিউইয়র্ক দাপিয়ে বেড়াচ্ছেন৷ তাঁদের জেট ল্যাগ হয় না, তাঁরা বিশ্ববাউল৷ পয়সা কামানোই তাঁদের ধ্যানজ্ঞান, তাঁদের মোক্ষ৷ সঙ্গে বিদেশিনী সেবাদাসী যদি জুটে যায়, তবে তো সোনায় সোহাগা৷

বাউল-বিশেষজ্ঞরাও অতিশয় আজব মানুষ৷ তাঁরা ‘বাতুল’ ঘোড়াকে দাঁড় করাতে পারছেন না৷ আবার বাউন্ডুলেকে বসতেও বলছেন না৷ তাঁদের বাউণ্ডুলের প্রতি মনোযোগ দেওয়ার সময় নেই৷

বাউল ও বাউণ্ডুলে, দুজনকেই সংসার প্রতিপালন করতে হয় ‘মাধুকরী’ থেকে৷ ভিক্ষুকের বেশে গেরস্তবাড়ি থেকে পাওয়া চাল-ডালকে বলে মাধুকরী বা মাদগিরি৷ বাউণ্ডুলে শব্দ থেকে বাউল আসার সম্ভাবনাকে মাধুকরী তথা ‘মাদগিরি’ আরও বাড়িয়ে তুলেছে৷

শ্রদ্ধেয় সৈয়দ মুস্তাফা সিরাজ মহাশয় সুধীর চক্রবর্তী প্রণীত ‘বাউল ফকির কথা’ গ্রন্থের সমালোচনা করতে গিয়ে এক জায়গায় লিখেছেন, ‘‘আমার ধারণা, লোকভাষায় ভোকাবুলারি থেকে অর্থ হারিয়ে যাওয়া বহু শব্দের মধ্যে একটা শব্দ হল ‘বাউল’৷ প্রচলিত মতে ‘বাউল’ শব্দটি নাকি এসেছে ‘বাতুল’ শব্দ থেকে৷’’ সৈয়দ মুস্তাফা সিরাজ মহাশয় ঠিক প্রশ্নই তুলেছেন, তাহলে ‘মাতুল’ থেকে ‘মাউল’ হল না কেন? এবং বাউল অর্থে ‘বাতুল’ প্রয়োগের কোনও লিখিত নিদর্শন পাওয়া গেল না কেন?

আমারও ডাক্তারি এই যে, ‘বাতুল’ থেকে ‘বাউল’ আসেনি৷ তাহলে বাতুলের থেকে বেশি ব্যবহৃত ‘বাতুলতা’ থেকে ‘বাউলতা’ বলে একটা শব্দের অস্তিত্ব থাকত অভিধানে৷ উলটোদিক দিয়ে আরবি-ফারসি থেকেই যে ‘বাউল’ আসছে, তাও বলা যাচ্ছে না৷ যেহেতু ‘আউলওয়ালী’ শব্দটিও সৈয়দ মুস্তাফা সিরাজ আরবি অভিধানে খুঁজে পাননি৷ তাহলে ‘বাউল’ এল কোথা থেকে? সৈয়দ মুস্তাফা সিরাজ নিজে কোনও সমাধান দেননি। প্রশ্নটি শুধু তুলেছিলেন।

আমার মতে ‘বাউণ্ডুলে’ থেকে ‘বাউল’ আসছে।

বাউণ্ডুলে থেকে বাউল শব্দে পৌঁছতে যে মধ্যবর্তী শব্দগুলি পার হতে হয়, সেগুলো হল, বাঁউড়ুলে, বাউল্লে (বাউল্ল্যা) ও বাউলে। বাউল্ল্যা পদবিটির দেখা পাওয়া যায়। বাউল্লে, বাউলে-ও মেলে। সুতরাং বাউণ্ডুলে থেকে বাউল আসার পথে কোনও বাধা নেই।

বাংলা গানে সেই কতযুগ আগে ‘ঝড় উঠেছে, বাউল বাতাস’ লেখা হয়েছে। বাতাসের গতিময়তা, তার বাউণ্ডুলেপনা গীতিকারকে প্রণোদিত করেছে বাতাসকে বাউলের সঙ্গে তুলনা করতে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev