| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

মমতাকে সালাম

Reporter Default
রিপোর্টার / ১৪৫ জন পড়েছেন
আপডেট রবিবার, ২৯ মার্চ, ২০২০

দেবাশিস ভট্টাচার্য 

লকডাউনের পর বিগত ক’দিনে উত্তর ভারতের বহু রাজ্যে জাতীয় সড়ক ধরে ভুখাপেটে শ্রমিকদের গ্রামমুখী মিছিল চলছে। শনিবার গাজিয়াবাদে হাজার হাজার শ্রমিকের জমায়েত ফিজিক্যাল ডিসটান্সিং মানতে পারেনি। বোঝাই যাচ্ছে, এমন ঘটনা হতে পারে সেটা মোদী সরকারের কোনও আন্দাজই ছিল না। সমস্যার মোকাবিলা কীভাবে করতে হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখতে হবে। 

ভিনরাজ্যে কর্মরত বাংলার মানুষদের দেখার জন্য তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছেন। আবার বাংলায় কর্মরত ভিন রাজ্যের মানুষদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছেন। কলকাতা ও আশপাশের সব হোটেল ও লজ রিক্যুইজিশান করা হয়েছে। ডুমুরজলা, কিশোর ভারতী, যুবভারতী, বারাসত, কল্যাণী, নৈহাটি বঙ্কিম স্টেডিয়াম-সহ সব ইন্ডোর স্টেডিয়াম রেডি রাখা হয়েছে। কী কী হতে পারে, কী হলে কী করা হবে, কোনটা করলে মানুষের সুবিধে হয়, করোনা মোকাবিলার সঙ্গেই অনাহারে যাতে মৃত্যুর ঘটনা না ঘটে সে জন্য তিনি ষোলো আনা সঠিক পদক্ষেপ নিয়েছেন। আবার এত কাজের মধ্যেও গান লিখে সুর দিয়েছেন, ইন্দ্রনীলের গলায় সেই গান বাজছে ‘করোনা কে ভয় পেও না, লড়াই করো লড়াই করো’। অন্যদিকে, এই সময়তেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অযোধ্যায় অস্থায়ী মন্দির বানিয়ে, রামলালাকে অধিষ্ঠিত করতে ব্যস্ত। তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী বলেছেন, লকডাউনের মধ্যে রাস্তায় বেরোলে পুলিশ গুলি করে মারবে। অথচ বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন—চাল, ডাল, সবজি ঘরে বেশি থাকে না। তাই দোকানে কেনা-কাটা করতে যেতে হবে, তবে দোকানে একসঙ্গে গাদাগাদি হয়ে ভিড় করলে বিপদ হতে পারে। একজনের থেকে আর একজনের মধ্যে যাতে ফাঁক থাকে সেটা খেয়াল রাখতে হবে। অত্যাবশ্যকীয় পণ্যের দোকানগুলি আগে যেমন খোলা থাকত, তেমনই থাকবে। কেউ তাড়াহুড়ো করবেন না। পর্যাপ্ত জিনিস আছে। মানুষের অসুবিধে লাঘব করার কথাই মমতার মাথায় ঘোরে। আসুন আমরা তাকে অভিনন্দন জানাই।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev