| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল, ফুল আর মিষ্টির দোকান নিয়ে নতুন নির্দেশিকা

Reporter Default
রিপোর্টার / ২৪১ জন পড়েছেন
আপডেট সোমবার, ২০ এপ্রিল, ২০২০

রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ জন। একদিনে এটিই এখনও অবধি রাজ্যে সবচেয়ে বেশি। ৭ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে হয়েছে ৭৩। রাজ্যে করোনা পজিটিভ ২৪৫ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৫৪৬৯টি, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় হয়েছে ৪২৪টি। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৯টি নমুনা পরীক্ষা হয়েছে, সব কটির রিপোর্ট নেগেটিভ। সোমবার ২০ এপ্রিল নবান্নে এ কথা জানিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা। তিনি বলেন, লকডাউন যাতে সকলে মেনে চলেন সেজন্য কলকাতা ও হাওড়ায় কড়া ব্যারিকেডিং করা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয়  জিনিস প্রশাসন পৌঁছে দেবে। অত্যন্ত জরুরি দরকার না হলে সকলে বাড়িতে থাকুন। কলকাতা ও হাওড়ায় Rapid টেস্ট শুরু হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনে উত্তর ও দক্ষিণবঙ্গের আরও কিছু জায়গায় পরীক্ষা চলবে। তিনি জানান, সংক্রমিত এলাকাগুলিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তিন শতাধিক সংস্থাকে কাজ শুরু করতে বলা হয়েছে। 

মুখ্য সচিব নির্দেশ দেন, ফুল ও মিষ্টির দোকান বেলা ১২টায় বন্ধ করে দিতে হবে। তিনি জানান, নাইসেড থেকে আসা কিট অসম্পূর্ণ ফল দেখানোয় এম আর বাঙ্গুর হাসপাতাল-সহ অনেক জায়গায় সমস্যা হচ্ছে। ত্রুটিপূর্ণ কিট বদলে দিতে বলা হয়েছে। 

সরকারি কোয়ারেন্টিনে এখন আছেন ৪৪৬০ জন, ছাড়া পেয়েছেন ৯৮৭০ জন। গৃহ পর্যবেক্ষণে রয়েছেন ৩৪৯৪৪ জন, ছাড়া পেয়েছেন ২৩৮১০ জন। ৩ লাখ ৯৬ হাজার পিপিই, ২ লাখ ৪৫ হাজার এন -৯৫ মাস্ক, ১৭ লাখ মাস্ক, ৮৬ হাজার লিটার স্যানিটাইজার, ৭ লাখ ৯০ হাজার গ্লাভস দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev