| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

শাহজাদা দারাশুকো (৭৭নং কিস্তি) : কালিকারঞ্জন কানুনগো

Reporter
কালিকারঞ্জন কানুনগো / ৩১৯ জন পড়েছেন
আপডেট শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

বিংশতি অধ্যায়

পিতা-পুত্রের ভাগ্যবিপর্যয়

তিন

পিতার নির্দেশ অনুসারে দারা পলায়নের জন্য প্রস্তুত হইলেন; পত্নী নাদিরা বানু মূর্তিমতী প্রজ্ঞার ন্যায় তখন তাঁহার বিভ্রান্তচিত্তের একমাত্র আশ্রয়, আঁধারের মধ্যে আশার প্রদীপ। পুত্রকন্যা, পুত্রবধূ ও পৌত্র-পৌত্রী (সুলেমানের পরিবার) লইয়া নাদিরা বানু হাতির পিঠে অবগুণ্ঠনাবৃত হাওদার মধ্যে স্থানগ্রহণ করিলেন, তাঁহাদের সঙ্গে মাত্র কয়েকজন মুখ্যা ক্রীতদাসী চলিল; বাদবাকি পরিচালিকা ও ভৃত্যগণ আশ্রয়ার্থ দুর্গে প্রেরিত হইল। উটের পিঠে নগদ টাকা আশরফি; বহনযোগ্য দামি কয়েকটি জিনিস দারার পাথেয় হিসাবে সঙ্গে চলিল। হস্তীপৃষ্ঠে দারা ও সিপহর শুকো রাত্রি ৩টার সময় গৃহ হইতে চিরবিদায় লইলেন, শাহজাদার বিরাট সংসারের বিলাসোপকরণ যেখানে সাজানো ছিল সেইখানে পড়িয়া রহিল; কিন্তু মালিক অদৃশ্য হইতে-না-হইতে রাতারাতি হাতিঘোড়া সাজ-সরঞ্জাম সব লুঠ হইয়া গেল। চব্বিশ ঘণ্টা পূর্বে অর্ধলক্ষ অশ্বারোহী যাঁহার আদেশের অপেক্ষা করিতেছিল এখন তাঁহার শেষযাত্রার সাথী হইল মাত্র বারোজন সওয়ার।

৩০শে মে সূর্যোদয়ের পূর্বে দারা বাদশাহী রাস্তা ধরিয়া আগ্রা হইতে অনেকদূর আসিয়া পড়িলেন। ইতিমধ্যে শহরে তাঁহার পলায়নের সংবাদ প্রচারিত হইবামাত্র শুধু প্রাণের টানে কয়েকশত অনুচর আগ্রা হইতে দারার সঙ্গ লইবার জন্য ছুটিয়া পড়িল। বেলা ১টার সময় ম্যানুসী সাহেবও তল্পিতল্পা লইয়া বাহির হইয়াছিলেন, তখন শত্রুসেনা শহরের বাহিরে দিল্লির রাস্তায় মোতায়েন হইয়াছে; উহাদের সেনাধ্যক্ষের কৃপায় কোনোরকমে রক্ষা পাইয়া তিনি ভগ্নহৃদয়ে ফিরিয়া আসিলেন।

যাহা হউক, দুই-একজন করিয়া বিভিন্ন দিক হইতে পাঁচ শত অশ্বারোহী এক মঞ্জিল পার হইবার পূর্বেই দারার দলে আসিয়া জুটিল – অন্তত ডাকাতের হাতে সর্বস্ব লুঠ হইবার আশঙ্কা রহিল না। দুই দিন পর্যন্ত ছোটখাটো দলে বিভক্ত হইয়া দারার অনুচরবর্গ আগ্রা হইতে কোনোক্রমে পলাইতেছিল, বাদশাহী ভৃত্যগণ শত্রুর দৃষ্টি এড়াইয়া আরও কিছু অর্থ দারার কাছে পৌঁছাইল; শত্রুসৈন্য তখন পর্যন্ত দারাকে ধরিবার জন্য ধাবিত হয় নাই। এইভাবে দিল্লি পৌঁছবার পূর্বে দারার সৈন্যসংখ্যা বারোজন হইতে বাড়িয়া পাঁচ হাজার হইল। পাঁচ দিন কুচ করিয়া দারা ৫ই জুন (১৬৫৮ খ্রিঃ) দিল্লি পৌঁছিয়া শাহজাহানাবাদ দিল্লির বাহিরে পুরাতন দিল্লিতে (যাহার বর্তমান নিদর্শন শেরশাহ নির্মিত অন্তদুর্গ, শেরমঞ্জিল ও শেরশাহী মসজিদ) তাঁবু ফেলিলেন। এইখানে নূতন ফৌজ ভর্তি আরম্ভ হইল এবং সাত দিনে সাত হাজার নূতন অশ্বারোহী সংগৃহীত হইল। যুদ্ধের প্রয়োজনে তিনি শাহী খাজনাখানা, হাতি, ঘোড়া ইত্যাদি দখল করিলেন এবং কোনও কোনও আমীরের ব্যক্তিগত সম্পত্তির উপরও হস্তক্ষেপ করিতে ইতস্তত করিলেন না। কুমার সুলেমানকে আগ্রার পথ ছাড়িয়া যমুনার পূর্বতীরের পথে দিল্লি আসিবার জন্য দারা জরুরি চিঠি লিখিয়াছিলেন। তাঁহার ভরসা ছিল আওরঙ্গজেব সহজে আগ্রা দুর্গ অধিকার করিতে পারিবেন না এবং ইতিমধ্যে সুলেমানের ফৌজ নিশ্চয়ই আসিয়া পড়িবে।

চার

সামুগঢ়ে দারার পৃষ্ঠপ্রদর্শনের পর বিজয়ী আওরঙ্গজেব দুই-দুই বার হাতি হইতে নামিয়া পরম ভক্তিভরে মাটিতে মাথা ঠেকাইয়া খোদাতালাকেই জয়ের কৃতিত্ব নিবেদন করিলেন। উহার পর দারার শিবির অধিকার করিয়া শাহজাদার সাজানো তাঁবুতেই রাত্রিবাস করিবার অভিপ্রায় করিলেন, কিন্তু শেষ পর্যন্ত সাহস করিলেন না। কোথায়ও মাটির নীচে চোরা সুড়ঙ্গে বারুদ পুরিয়া তাঁহাকে উড়াইয়া দিবার জন্য হয়তো কোনও ফাঁদ রাখিয়া গিয়াছে সন্দেহ করিয়া মাটি খুঁড়িবার হুকুম দিলেন। এত বুদ্ধি মগজে থাকিলে দারার তাজ ও মাথা দুইটাই কি এইভাবে বিপন্ন হইত?

অতঃপর ওইখানে নিজ তাঁবুর নীচেই তিনি সেনাধ্যক্ষগণের মোবারকবাদ গ্রহণ করিলেন। মোরাদ বকশ্ “হজরত-জীউ”-কে বিজয়-সম্বর্ধনা জানাইবার জন্য উপস্থিত হইলে আওরঙ্গজেব প্রথমেই ‘বাদশাহজীউ! ফতে মোবারকবাদ!” বলিয়া তাঁহাকে অভিনন্দিত করিলেন এবং দরবারে ঘোষণা করিলেন, “অদ্য তারিখ হইতে মোরাদশাহী হুকুম‍ হিন্দুস্থানে কায়েম হইল আপনারা জানিবেন।” মোরাদের বুকের ছাতি কথাতেই পাঁচ হাত চওড়া হইয়া গেল: মোরাদের শরীরের অবস্থা দেখিয়া আওরঙ্গজেব ভাইকে ভিতরে লইয়া গেলেন এবং শল্যচিকিৎসকগণকে তলব করিলেন। মোরাদের মুখে গায়ে বহু আহত স্থান হইতে তখনও রক্ত পড়িতেছিল, তাঁহার মাথা নিজের কোলে রাখিয়া আওরঙ্গজেব হাউ হাউ করিয়া কাঁদিয়া ফেলিলেন এবং নিজের জামার আস্তিন দিয়া রক্ত মুছিতে লাগিলেন; বাহিরে ধন্য ধন্য পড়িয়া গেল, সকলেই ভাবিল শাহজাদা ভ্রাতৃপ্রেমে দ্বিতীয় রামচন্দ্র।

যাহা হউক, বিজেতা শিবিরে সারারাত্রি আওরঙ্গজেব ব্যতীত বাদবাকি মুসলমান আমীর সিপাহী খিদমতগার স্থানে স্থানে মজলিশ জমাইয়া বিজয়লব্ধ নাচওয়ালীগণের নাচগান ও শরাবে মশগুল হইয়া রহিল; হিন্দুরা কেবল মড়া পোড়াইয়া মরিতেছিল—কেননা মুসলমানের মুর্দা বাসি হইলে জাঁকজমক বেশি হয়, কিন্তু বাসি মড়া হইলে হিন্দুর ঠিক সদ্গতি হয় না। রাজপুত মারাঠা বুন্দেলা স্বপক্ষ-বিপক্ষ নির্বিচারে স্ব স্ব গোত্রের নিহত যোদ্ধাদের মৃতদেহ যথাসাধ্য একত্র করিয়া শবদাহ করিতে লাগিল, দূরে প্রজ্জ্বলিত অসংখ্য চিতার অগ্নিশিখায় যুদ্ধভূমি মহাশ্মশানের উদাস-গম্ভীর মূর্তি ধারণ করিল। রাও ছত্রশাল হাড়ার পুত্র ভগবন্ত সিংহ সারাদিন আওরঙ্গজেবের পক্ষে যুদ্ধ করিয়া রাত্রিতে পিতার মুখাগ্নি এবং নিহত হাড়াগণের অগ্নি-সৎকার সমাধা করিলেন—এইভাবে বিজয়ী পক্ষের রাঠোর গৌর কচ্ছবাহ স্ব স্ব কুলের শেষকৃত্য সম্পন্ন করিয়া জ্ঞাতিঋণমুক্ত হইলেন। মৃত শত্রুর শবের উপর জঘন্য প্রতিশোধ লইবার একাধিক বিশদ বিবরণ মধ্যযুগে মুসলমান ও খ্রিস্টানের ইতিহাসে পাওয়া যায় যাহা হিন্দুর পক্ষে কল্পনার অতীত। হিন্দুর জ্ঞাতিবাৎসল্য, স্বজাতি-প্রেম জীবিত অপেক্ষা মৃতের উপরই বেশি প্রকট; [গোসাঁই ওমরাহগীর ও অনুপগীর নবাব শুজাউদ্দৌলার অধীনে নাগাফৌজ লইয়া পানিপথের তৃতীয় যুদ্ধে আবদালীর পক্ষে লড়াই করিয়াছিলেন। যুদ্ধের পর আবদালীর নিকট হইতে তাঁহারা অন্য অনুগ্রহ প্রত্যাখ্যান করিয়া কেবলমাত্র যুদ্ধস্থলে নিহত মারাঠাগণের শব অগ্নিসাৎ করিবার অনুমতি প্রার্থনা করিয়াছিলেন।] শ্মশানে, পিতৃপক্ষের তর্পণ-স্নানে উদার আর্যসন্তানের মনের দুয়ার আদিকাল হইতেই খোলা ছিল, সম্প্রতি মাত্র বন্ধ হওয়ার উপক্রম হইয়াছে। (চলবে)

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev