| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

পলাশীপরের লুঠ আর ছিয়াত্তরের গণহত্যা বিষয়ে আলোচনাসভা

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৬৭৩ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

১৭৫৭ অর্থাৎ পলাশী শুধু বাংলা নয়, সমগ্র উপমহাদেশই নয়, বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বছর, কারন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আর দক্ষিণ এশিয়ায় রূপো দিয়ে ব্যবসা করতে হল না, আমেরিকার রূপো ইওরোপের হাতে উদ্বৃত্ত হল। বাংলার খাজনা উদ্বৃত্ত আর আমেরিকা লুঠে রূপো সম্পদ মিলিয়ে সে বিশ্ব জয় করল। পলাশি সফল না হলে ইওরোপের বিশ্বজয়ের পতাকা ওড়ে না। বাংলার নিজামতের মীর জাফর, মীর কাশিমকে সামনে রেখে নিজেদের দেশে চাষী কারিগর হকার পশুচারকদের ওপর উপনিবেশ চাপিয়ে দেওয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা সুবা জুড়ে অবর্ণনীয় লুঠ, বাজার দখল এবং সম্পদ দখল, জ্ঞান চুরি চালায়। এই সময়টাতেই বাংলা থেকে যে ব্যপক সম্পদ লুঠ করে নিয়ে যার। এই সময়ের খতিয়ান লেখা হয় নি। এবং এই লুঠের প্রক্রিয়া আজও শেষ হয় নি। সাথী পলাশীর ২৬৬ বছরের খতিয়ান আমাদের নিতে হবে। এই লড়াই আমাদের সকলের লড়াই।

সাথী ১৭৫৭ সিরাজের হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে অমিয় বাগচী যাকে স্টাকচারাল এডজাস্টমেন্ট নীতি বলছেন, যেটি প্রথমে বাংলায় তারপরে বিশ্বজুড়ে চালু হল তার প্রত্যক্ষ ফল ১৭৭০-এ বাংলা এবং বিহারের বিস্তীর্ণ অংশ জুড়ে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ গণহত্যায় রূপান্তর হল শাসকেরা দুর্ভিক্ষ প্রশমনের চেষ্টা না করায় — জনগণের এই অভিজ্ঞতা দক্ষিণ এশিয়ায় এই প্রথম। দুর্ভিক্ষ-গণহত্যায় সুবা বাংলার এক তৃতীয়াংশ (১০ মিলিয়ন – ১ কোটি) মানুষ মারা যান। এই বিপুল সংখ্যক মানুষের মারা যাওয়ায় জ্ঞান ভান্ডার মুছে যাওয়া, দক্ষতা নষ্ট হওয়া, দেশের শিল্প ক্ষয়প্রাপ্ত হতে হতে হারিয়ে যাওয়া, মহিলাদের চার দেওয়ালের ঘেরাটোপে অন্তরীণ করা, কাজ কেড়ে নেওয়া আর ভদ্রবিত্তেরে ক্ষমতায়ন – এ সমস্ত কিছুই প্রত্যক্ষ করব এই সময়ে। তাই আমাদের সকলকে গবেষণার কেন্দ্রবিন্দু করতে হবে ১৭৭০ (বঙ্গাব্দ ১১৭৬) ধরে। ১৭৯৩-এ চিরস্থায়ী বন্দোবস্ত ঔপনিবেশিক শাসনকে আরও শক্ত কাঠামোর ওপর দাঁড় করাবে। ব্রিটিশ শাসন সুদৃঢ় করার জন্যে দালালের ভূমিকা পালন করল নব্য জমিদার, বেনিয়া, ভদ্রবিত্তরা। বাংলা লুঠ করা সম্পদের ওপর দাঁড়িয়ে ধীরে ধীরে ইউরোপের শিল্পায়ন হল ১৮-১৯ শতক জুড়ে। ঔপনিবেশিক শাসন টিকে থাকল দু’ভাবে – একদিকে সরাসরি সম্পদ লুঠ আর অন্যদিকে ঔপনিবেশিক মনন গড়ে তোলা যা সেই ব্যবস্থাকে মান্যতা দেয় এবং নিজের মাটি, নিজের ঐতিহ্য, নিজের সমাজ-অর্থনীতিকে হীনমন্যভাবে দেখার যুগের সূচনা করে। ফলে এই শাসকের হাত ধরে গড়ে উঠল ইওরোপ নির্ভর ইংরাজি শিক্ষায় শিক্ষিত বাবু সম্প্রদায়। তাই উপনিবেশবাদ বিরোধী চর্চার আঙ্গিনায় আধিপত্য এবং একচেটিয়াকরণের এই প্রক্রিয়াকে আমাদের সকলের উন্মোচন করাও খুব জরুরি।

লুটেরা উপনিবেশিক শক্তি তৃতীয় বিশ্বের দেশগুলোতে একটা হীনমন্যতার সংস্কৃতি চাপিয়ে দিয়েছে নিজেদের  সার্বিক আধিপত্য কায়েম করবার স্বার্থে। মূল লক্ষ্য মগজের দখল নেয়া। লুটেরাদের ইতিহাস বিনির্মাণের জন্য এই উদ্যোগ তৃতীয় বিশ্বের সংগ্রামী জনতাকে হিম্মত যোগাবে। এটা কেবলমাত্র অতীত চারিতার বিলাস নয়। কমল কুমার মজুমদারের ভাষায় ধনুকের জ্যা সম্মুখ গতি হেতু পিছু হটে।

এই উপনিবেশ, লুঠ এবং কর্পোরেট বিরোধী চর্চায় চর্চায় আগ্রহীদের নিয়ে একটি জেনারেল বডি গঠন করা। প্রাথমিক কাজ ১৭৭০-এর সময়কে জানা এবং আজও যে লুঠ চলছে সেই ব্যাপ্তি বোঝা। এই কাজটির ভাবনার সঙ্গে আপাতত যুক্ত আছেন ইয়র্ক ইউনিভার্সিটির গবেষক সুমিত মজুমদার, ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড মিলটন বিশ্বাস এবং দুবাইএর মহুয়া লাহিড়ী। বাংলাভাষী অঞ্চলের প্রতিনিধি সঙ্গঠনদের নিয়ে একটা পরিচালন কমিটি তৈরি করতে হবে। গবেষণার কাজ হকার চাষী কারিগরদের কাছে নিয়ে যেতে হবে তাদের পরিবারের নত্রুন প্রজন্মকে এই গবেষণায় জড়িয়ে নিতে হবে কেননা ২০২৩-এও ২৬৬ বছরের স্ট্রাকচারাল এডজাস্টমেন্ট প্রক্রিয়াজাত লুঠের প্রক্রিয়া আরও ব্যপ্ত, সফিস্টিকেটেড এবং জোরদার হচ্ছে। ১৭৭০কে ভিত্তি করে সেই সমগ্র লুঠ প্রক্রিয়া আমাদের বোঝা দরকার।

আমরা উপনিবেশ বিরোধী চর্চা এবং গবেষণার পক্ষে সহায়ক দুর্মূল্য বই, ডকুমেন্ট সম্বলিত একটি লাইব্রেরি গড়ে তুলেছি। সেটিকে জোরদার করতে হবেও।

অফিসের প্রাত্যহিক খরচ, লাইব্রেরি গড়ে তোলা এবং অপ্রাতিষ্ঠানিক গবেষকদের ন্যুনতম খরচ যোগানোর জন্য তহবিল সংগ্রহ অভিযান চলবে। এর আপাত নাম হবে জনভাণ্ডার।

ওয়েবসাইট তৈরি, প্রকাশনা বিভাগ চালানো, বই ছাপা, অডিও বুক তৈরি হবে। বিকেন্দ্রীভূত উৎপাদন ব্যবস্থাকে জোরদার করতে কারিগর চাষী হকারদের তৈরি জিনিস বিক্রি করার ব্যবস্থা থাকবে।

উপনিবেশ-লুঠ বিরোধী চর্চা কর্পোরেট বিরোধী চর্চা । ৪ হিদারাম ব্যানার্জী লেন। কলকাতা

১৭৭০/১১৭৬ গণহত্যা গবেষণা আন্দোলন ।। জনভাণ্ডার ।। অপ্রাতিষ্ঠানিক গবেষণা উদ্যম

২১ এপ্রিল ২০২৩। শুক্রবার। থিওজফিক্যাল সোসাইটি। বিকেল ৪টে

আপনার মতামত লিখুন :

One response to “পলাশীপরের লুঠ আর ছিয়াত্তরের গণহত্যা বিষয়ে আলোচনাসভা”

  1. Francis Sunil Rozario says:

    In Bengal 1757 remains a turning point in history. Plassey war gave opportunities to British rule to take charge n exploit numerous resources of Bengal. British made Bengal the centre of their administration to control the entire sub continent. Much of history is unknown. I wish the organisers to explore the hidden truth . May this conference/ seminar enlighten the minds of present intellectual generation to understand the history of Bengal n the cycles of oppressive structures that exploited n marginalised Bengal in the course of history.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev