বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটে হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা পরিষেবা দেশজুড়ে পাওয়া যাবে বলে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। অথচ সোমবার ২৭ এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই আইডিয়ার কথা বলেন তখন রে-রে করে সমালোচনায় নেমে পড়েছিল বিজেপি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বাংলাকে অনুসরণ করে এ বিষয়ে যে নির্দেশিকা জারি করেছে তা পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় সমালোচকদের একহাত নিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি লেখেন, হোম কোয়ারেন্টিনের কার্যকারিতা ও বিপদ নিয়ে বিজেপির মুখপাত্ররা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অথচ সেই একই নির্দেশিকা এবার কেন্দ্রীয় সরকার জারি করেছে। দেশজুড়ে এ সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। সোমবার দলের লাইন অনুযায়ী যাঁরা এ নিয়ে হৈ হল্লা করলেন, তাঁদের উচিত ছিল এভাবে ভালো প্রচেষ্টার অপব্যাখ্যা না করা।

