| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর জনজোয়ারে প্লাবিত আরামবাগ মহকুমা : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ৩৩২ জন পড়েছেন
আপডেট বুধবার, ৭ জুন, ২০২৩

পৌঁছানোর কথা ছিল সাড়ে চারটায় কিন্তু জনপ্লাবনের ঢেউ কাটিয়ে এসে উপস্থিত হলেন প্রায় সাতটায়। প্রখর রোদ মাথায় নিয়ে চারটে থেকে অপেক্ষা করছে অগণিত জনতা অথচ কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, অসন্তোষ নেই, ধৈর্যচ্যুতির চিহ্নমাত্র নাই। শুধু যুবরাজের নামে মুহূর্ত জয়ধ্বনিতে মুখরিত হচ্ছে আকাশ বাতাস।

আরামবাগ মহকুমায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে ৬ ও ৭ জুন। ছয় তারিখে তারকেশ্বর মন্দিরের পূজো দিয়ে পুরশুড়া হয়ে খানাকুলের রাধানগর রামমোহনের জন্মভিটায় এসে উপস্থিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে থেকেই কথা ছিল এখানে ইতিহাস বিশেষজ্ঞ দেবাশিস শেঠ ও রাজা রামমোহন রায়ের পরিবারের কোন বর্ষিয়ান সদস্যর সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা করবেন।

সেইমতো দেবাশিস বাবুর সঙ্গে রায় পরিবারের বর্তমান প্রজন্মের সদস্য তথা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী শান্তিমোহন রায়ের পুত্র চন্দন রায় ও রামমোহনের দৌহিত্র বংশের বর্তমান প্রজন্মের নিত্যব্রত মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। রামমোহনের জীবন দর্শন ও তার ভাবনা, এই এলাকার উন্নয়ন ইত্যাদি বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। এখানকার বন্যা পীড়িত কিছু মানুষের সঙ্গেও তিনি কথা বলেন।

আলোচনায় উঠে আসে রামমোহনের বসতবাড়ি রঘুনাথপুরের উন্নয়ন, রাধানগর রামমোহন কলেজকে বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত করা, খানাকুলের বন্যা সমস্যার বিভিন্ন দিক ইত্যাদি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন এবং আন্তরিক চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন।

 

এরপর তিনি কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ও মিশন পরিদর্শন করেন। এদিন তার রাত্রিবাসের ব্যবস্থা হয়েছিল আরামবাগের কালিপুর এলাকায়। সেখানে উচ্চ পর্যায়ের দলীয় নেতাদের নিয়ে আলাপ আলোচনা হয়। এদিন আগামী নির্বাচনে দলীয় প্রার্থী ঠিক করার জন্য ভোট হয়। এই প্রক্রিয়ায় অভিভূত দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। সবশেষে ৭ জুন বিকেলে আরামবাগের ভালিয়া এলাকায় সাধারণ জনসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এখানে তিনি জনতার উদ্দেশ্যে তার বক্তব্য রাখবেন। এক কথায় জনজোয়ারের এই কর্মসূচিতে টগবগ করে ফুটছে আরামবাগ মহকুমা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev